যুক্তরাষ্ট্রে ২২০০ ফ্লাইট বিলম্বিত, বাতিল ৪৪০

সিটিজেন জার্নাল ডেস্ক

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড় আঘাত হেনেছে। সেইসঙ্গে ভারি বৃষ্টি ও তীব্র বাতাসে দেশটিতে ৪৪০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আর বিলম্বিত হয়েছে ২ হাজার ২০০টিরও বেশি ফ্লাইট।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলজুড়ে এ ঝড়, ভারি বৃষ্টি ও তীব্র বাতাস আঘাত হানে। এতে ওয়াশিংটন ও নিউইয়র্ক অঞ্চলের বিমানবন্দরগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকাল পর্যন্ত এসব ফ্লাইটের বিলম্ব ও বাতিলের ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭০ মাইল (প্রায় ১১২ কিলোমিটার) পর্যন্ত পৌঁছায়। এতে বিভিন্ন স্থানে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। এতে প্রায় ১০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। ভার্জিনিয়া, মেরিল্যান্ড ও পেনসিলভানিয়ায় সবচেয়ে বেশি বিদ্যুৎ বিভ্রাট দেখা যায়। সেইসঙ্গে ভারী বৃষ্টিতে উপকূলীয় এলাকাগুলোতে জলাবদ্ধতা ও বন্যার সৃষ্টি হয়।
আবহাওয়ার বিরূপ পরিস্থিতির কারণে নিউইয়র্কের ঐতিহ্যবাহী ম্যাসির থ্যাংকসগিভিং ডে প্যারেডে মানুষ পিছিয়ে শনিবার (২৮ নভেম্বর) আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা অনুসারে, ভার্জিনিয়া, মেরিল্যান্ড, ডেলাওয়্যার, নিউ জার্সি, নিউইয়র্ক এবং নিউ ইংল্যান্ডের উপকূলীয় অঞ্চলের কিছু অংশে ঘণ্টায় ৫০ থেকে ৭০ মাইল বেগে দমকা হাওয়ার খবর পাওয়া গেছে। এতে বলা হয়েছে, সবচেয়ে ভারী বৃষ্টি এবং প্রবল বাতাস নিউ ইংল্যান্ডের দিকে সরে যাওয়ায় মধ্য-আটলান্টিকজুড়ে পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হবে। যদিও শুক্রবার পূর্ব উপকূলের কিছু অংশে ঘণ্টায় ২৫-৩৫ মাইল বেগে দমকা হাওয়াসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।
নিউইয়র্ক সিটি জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার বিকালে লাগার্ডিয়া বিমানবন্দরে বাতাসের তীব্রতা বৃদ্ধি পেয়ে এর গতিবেগ ঘণ্টায় ৫৬ মাইল (৯০ কিলোমিটার) পর্যন্ত পৌঁছেছিল।
এনডব্লিউএস জানিয়েছে, ঝড়ের সঙ্গে সম্পর্কিত শক্তিশালী উপকূলীয় বাতাস এবং কিং টাইডের সম্মিলিত প্রভাবে পূর্ব উপকূলের কিছু অংশের নিচু এলাকায় উপকূলীয় বন্যা দেখা দিচ্ছে।
এদিকে ঝড়ের কারণে থ্যাংকসগিভিং ছুটিতে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। নিউইয়র্ক সিটিতে বৃহস্পতিবারের বার্ষিক মেসিস থ্যাঙ্কসগিভিং ডে প্যারেডের ১০০তম সংস্করণটি স্থগিত করা হয়েছে।
সূত্র: রয়টার্স

যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়াই ইরানে হামলা চালাবে ইসরায়েল