এইচ-১বি ভিসাধারীদের যুক্তরাষ্ট্র বা চাকরি ছাড়ার নির্দেশ আইবিএমের

সিটিজেন জার্নাল ডেস্ক

যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি কর্মীদের সামনে নতুন এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আইবিএম। প্রতিষ্ঠানটি তাদের কনসাল্টিং বিভাগের অধিকাংশ পদের জন্য মার্কিন ওয়ার্ক ভিসা ও গ্রিন কার্ড স্পন্সরশিপ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে এইচ-১বি ভিসাধারী ও গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা কর্মীদের সামনে এখন দুটি পথ- হয় অন্য দেশে চলে যাওয়া, নয়তো চাকরি ছেড়ে দেওয়া।
অন্য দেশে যেতে চান কি না, তা জানানোর জন্য কর্মীদের তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে। যারা বিদেশের কোনো পদে যেতে রাজি হবেন না, তাদের তিন মাসের বিদায়কালীন ভাতা দেওয়া হবে এবং ৩১ ডিসেম্বর ২০২৬ হবে তাদের শেষ কর্মদিবস।
এনডিটিভির বরাতে জানা গেছে, এ পদক্ষেপে যুক্তরাষ্ট্রে কাজ করা হাজার হাজার ভারতীয় পেশাজীবী অনিশ্চয়তায় পড়েছেন। বিশ্বজুড়ে ‘আইবিএম কনসাল্টিং’-এ দেড় লাখের বেশি কর্মী থাকলেও এ সিদ্ধান্তে ঠিক কতজন যুক্তরাষ্ট্রে থাকা কর্মী ক্ষতিগ্রস্ত হবেন, তার সংখ্যা আইবিএম জানায়নি। তবে পুরো প্রতিষ্ঠানে নয়, কেবল কনসাল্টিং বিভাগের অধিকাংশ ক্ষেত্রেই এ নিয়ম কার্যকর হবে।
আইবিএমের এক মুখপাত্র বলেছেন, আগে দক্ষ কর্মীর ঘাটতি মেটাতে উচ্চ-দক্ষতাসম্পন্ন ভিসা কর্মসূচির ওপর নির্ভর করা হলেও কয়েক বছর ধরেই সেই চাহিদা কমছিল। তিনি বলেন, দক্ষতার সহজলভ্যতা ও গ্রাহকদের চাহিদা বদলানোর সঙ্গে সঙ্গে আমরা আইবিএম কনসাল্টিং-এর অধিকাংশ ক্ষেত্রে ভিসা ও গ্রিন কার্ড স্পন্সরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।
২০২৪ সাল থেকেই কনসাল্টিং খাতে প্রবৃদ্ধি ধরে রাখতে হিমশিম খাচ্ছে আইবিএম। রেড হ্যাট, হ্যাশিকর্প ও কনফ্লুয়েন্টের মতো প্রতিষ্ঠান কিনে নিজেদের সফটওয়্যারকেন্দ্রিক ব্যবসা জোরদার করার দিকে ঝুঁকছে তারা। যারা আইবিএমেই থাকতে চান, তাদের জন্য অন্য দেশে যাওয়া একটি সুযোগ হতে পারে, যার মধ্যে ভারত অন্যতম।
‘রেস্ট অব ওয়ার্ল্ড’-এর প্রতিবেদন অনুযায়ী, ১৯ নভেম্বর আইবিএমের ক্যারিয়ার পোর্টালে যুক্তরাষ্ট্রের বাইরে কনসাল্টিং বিভাগে ১ হাজার ২৭৮টি শূন্যপদ দেখা গেছে। এর মধ্যে ১ হাজার ১২৫টিই ভারতে, সিঙ্গাপুরে ২৩টি এবং যুক্তরাজ্যে ১৮টি পদ রয়েছে। আর যুক্তরাষ্ট্রে শূন্যপদ ছিল ৮৯টি। তবে কাদের এমন প্রস্তাব দেওয়া হবে বা নতুন পদে বেতন ও পদমর্যাদা আগের মতো থাকবে কি না, তা নিশ্চিত করা হয়নি। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকা কর্মীদের জন্য স্থানান্তর হলে বেতন, বাসস্থান ও পরিবার নিয়ে বড় ধরনের পরিবর্তনের মুখে পড়তে হতে পারে।
এদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কর্মসংস্থানভিত্তিক অভিবাসনে কড়াকড়ি বাড়ানোর মধ্যেই এ খবর সামনে এল। নতুন কিছু এইচ-১বি আবেদনে ১ লাখ ডলার ফি প্রস্তাব এবং উচ্চ বেতনের পদকে অগ্রাধিকার দেওয়ার মতো উদ্যোগ নেওয়া হয়েছে। গত মাসেও অভিবাসন কর্মসূচির অপব্যবহারের অভিযোগে মাইক্রোসফট, অ্যাডোবি এবং কগনিজ্যান্ট, ইনফোসিস ও টাটা কনসালটেন্সি সার্ভিসেসের মতো প্রতিষ্ঠানের গ্রিন কার্ড প্রক্রিয়ায় বিধিনিষেধ আরোপ করা হয়।
ইনক্রুইটারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অনিল আগরওয়াল বলেন, এ সিদ্ধান্ত প্রযুক্তি খাতের বড় পরিবর্তনেরই ইঙ্গিত দেয়। গ্রাহকের চাহিদা ও শ্রমবাজার বদলানোর সঙ্গে সঙ্গে কোম্পানিগুলো নিয়োগের ধরন পাল্টাচ্ছে। তার মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনের সময়ে ভারতীয় পেশাজীবীদের কেবল ভিসা-নির্ভর না থেকে নতুন প্রযুক্তি ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর দিকে বেশি মন দেওয়া উচিত।
সূত্র: এনডিটিভি

মধ্যপ্রাচ্যে ‘পারমাণবিক মহাপ্রলয়ের’ সতর্কবার্তা ট্রাম্পের