হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে করা রিট খারিজ

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে করা রিট খারিজ
নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ

নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এমপি পদ শূন্য বা বাতিল চেয়ে হাইকোর্টে করা রিট আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৯ নভেম্বর) হাইকোর্টের রিটটি খারিজ করেন আদালত।

এর আগে গত ১৯ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় হাতিয়ার বাসিন্দা নাজমুল হোসেনের পক্ষে রিট আবেদনটি করেন অ্যাডভোকেট এবিএম ইব্রাহিম খলিল।

আবেদনে তিনি জানান, হলফনামা সম্পর্কে অবগত না হয়েই আবদুল হান্নান মাসউদ তাতে স্বাক্ষর করে দাখিল করেছেন বলে তিনি নিজেই স্বীকার করেছেন। এ ঘটনাকে হলফনামা জালিয়াতি দাবি করে এর আইনগত প্রতিকার চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তারা।

রিটে হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করাসহ প্রয়োজনীয় পদক্ষেপ ও তাৎক্ষণিক উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনা চাওয়া হয়েছে।

আইনজীবী ইব্রাহিম খলিল আরও জানান, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানি হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক। নেতা আবদুল হান্নান মাসউদ।

/জেএইচ/