গুলি করে সেনাবাহিনীর মেজরের মৃত্যুদণ্ড কার্যকরে ট্রাম্পের অনুমোদন

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
গুলি করে সেনাবাহিনীর মেজরের মৃত্যুদণ্ড কার্যকরে ট্রাম্পের অনুমোদন
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সাবেক মেজর নিদাল হাসান

২০০৯ সালে টেক্সাসের ফোর্ট হুডে গুলি করে ১৩ জন সেনা সদস্যকে হত্যা করেছিলেন মেজর নিদাল হাসান। হত্যার দায়ে দণ্ডিত এই সাবেক মেজরকে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

সোমবার (৫ অক্টোবর) মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিন পার্নেল এক্সে এক পোস্টে লিখেছেন, প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথের সুপারিশের ভিত্তিকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে মেজর নিদালের দণ্ড কার্যকরের অনুমোদন দিয়েছেন কমান্ডার ইন চিফ ট্রাম্প।

তিনি লিখেন, ফায়ারিং স্কোয়াড, বৈদ্যুতিক শক ও বিষাক্ত গ্যাস শুষে নেওয়াসহ মৃত্যুদণ্ড কার্যকরে কয়েকটি পদ্ধতির অনুমতি দিয়েছে ট্রাম্প প্রশাসন। সাধারণত বিষাক্ত ইনজেকশনের মাধ্যমে দণ্ড কার্যকরের প্রচলন থাকলেও; এই বিষ পাওয়াটা কঠিন হয়ে পড়েছে। এ কারণে এখন মৃত্যুদণ্ডের জন্য অন্যান্য পদ্ধতির ব্যবহার বাড়ছে।

এর আগে, গত সপ্তাহে টেনাসি রাজ্যে এক নারীকে এই বিষাক্ত ইনজেকশন পুশ করে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা করা হয়। কিন্তু এতেও তার মৃত্যু হয়নি। এরপর উল্টো জীবন বাঁচানোর জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

/এসবি/