ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনকে ভারতের বলে গুলিয়ে ফেললেন ট্রাম্প

সিজেডএন ডেস্ক

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনকে ভারতের নির্বাচনের সঙ্গে গুলিয়ে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্ট সামনে আসতেই বিশ্বজুড়ে চর্চা ও হাসাহাসি শুরু হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট শেষ হয়। তবে দেশটির নির্বাচনি নিয়ম অনুযায়ী কোনো প্রার্থীই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাননি। ফলে বিষয়টি গড়িয়েছে দ্বিতীয় দফায়। ২৫ অক্টোবরের সেই রান-অফ নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর মধ্যে।
ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘আজ ভারতের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় ১২ কোটি ৫০ লাখ মানুষ ভোট দিয়েছেন। ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই একই দিনে ফলাফল প্রকাশ করা হয়েছে।’

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে ট্রাম্পের বক্তব্যের দুটি ভুলের কথা উল্লেখ করেছে। প্রথমটি, ওই দিন ভারতে কোনো নির্বাচন ছিল না। আর দ্বিতীয়টি, ভারতে সাধারণ জনগণের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয় না। দেশটির পার্লামেন্ট ও রাজ্য বিধানসভাগুলোর নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি নির্বাচকমণ্ডলীর মাধ্যমে ভারতের প্রেসিডেন্ট নির্বাচন করা হয়।
মনে করা হচ্ছে, ট্রাম্প ব্রাজিলকে ভারতের সঙ্গে গুলিয়ে ফেলেছেন। ব্রাজিলের নির্বাচন কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী, প্রথম দফার ভোটে বলসোনারো পেয়েছেন ৫ কোটি ৬০ লাখের বেশি ভোট। অন্যদিকে লুলার বাক্সে পড়েছে ৫ কোটি ৩৬ লাখের মতো ভোট।
উল্লেখ্য, ২৫ অক্টোবরের দ্বিতীয় দফার ভোটে বিজয়ী প্রার্থী ২০২৭ সালের ৫ জানুয়ারি ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন।
সূত্র: এনডিটিভি