ভিসা-গ্রিন কার্ড নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন নীতিমালা

সিজেডএন ডেস্ক

যুক্তরাষ্ট্রে ভিসা, গ্রিন কার্ডসহ বিভিন্ন অভিবাসন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেছে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা (ইউএসসিআইএস)। নতুন নিয়ম অনুযায়ী, আবেদনপত্রে পর্যাপ্ত তথ্য বা প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে সংস্থাটির কর্মকর্তারা অতিরিক্ত কোনো প্রমাণের অনুরোধ (আরএফই) বা কারণ দর্শানোর বিজ্ঞপ্তি (নয়েড) পাঠানো ছাড়াই আবেদনটি সরাসরি বাতিল করতে পারবেন। ৫ আগস্ট থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের ফলে বিশ্বজুড়ে হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী সরাসরি ঝুঁকির মুখে পড়তে যাচ্ছেন।
ইউএসসিআইএস জানিয়েছে, আবেদন জমা দেওয়ার সময়ই প্রার্থীকে তার যোগ্যতার সমস্ত প্রাথমিক প্রমাণপত্র জমা দিতে হবে। পূর্ববর্তী বাইডেন প্রশাসনের আমলে অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন বাতিলের আগে কর্মকর্তাদের ‘রিকোয়েস্ট ফর এভিডেন্স’ বা আরএফই জারি করতে উৎসাহিত করা হতো। তবে নতুন নীতিতে সেই বাধ্যবাধকতা বাতিল করে কর্মকর্তাদের সরাসরি আবেদন নাকচের বিবেচনাধীন ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয়েছে।
সংস্থাটি জানায়, আগের শিথিল ব্যবস্থার সুযোগ নিয়ে অনেকেই শুধুমাত্র সময়ক্ষেপণ এবং অপেক্ষার সুযোগে কাজের অনুমতিপত্র (ওয়ার্ক পারমিট) নেওয়ার জন্য অসম্পূর্ণ আবেদন জমা দিতেন। এর ফলে মূল আবেদনগুলোর প্রক্রিয়াকরণ ধীরগতির হয়ে পড়ত এবং যোগ্য আবেদনকারীরা দীর্ঘসূত্রতায় ভুগতেন। নতুন এ পদক্ষেপ অহেতুক বা ভিত্তিহীন আবেদন দাখিল রোধ করবে এবং সরকারের অভিবাসন ব্যবস্থার স্বচ্ছতা ও গতি অনেকটাই বাড়িয়ে দেবে। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিটি সুবিধার আবেদনের জন্য প্রয়োজনীয় নথির তালিকা নির্দেশাবলীতে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে। তাই এখন থেকে আবেদনকারীদের প্রথম সুযোগেই সম্পূর্ণ ও সঠিক আবেদনপত্র জমা দিতে হবে।
সূত্র: এএনআই

বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা বন্ড চালু যুক্তরাষ্ট্রের