কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫

কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫
সিজেডএন ডেস্ক

পশ্চিম আফ্রিকার দেশ কেপ ভার্দের ফোগো দ্বীপে পাহাড়ি সড়ক থেকে একটি বাস খাদে পড়ে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অনেকেই স্কুলশিক্ষার্থী।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গত শনিবার রাতে ফোগোর উত্তরাঞ্চলের একটি পাহাড়ি সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। এসময় বাসটি সড়ক থেকে ছিটকে প্রায় ৩০ মিটার নিচে একটি গভীর খাদে পড়ে যায়। বাসে থাকা যাত্রীদের অনেকেই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছে দেশটির জাতীয় সংবাদ সংস্থা ইনফোরপ্রেস ইনফোরপ্রেস। আহত কয়েকজনকে ফোগোর সাও ফ্রান্সিসকো দে আসিস আঞ্চলিক হাসপাতালে নেওয়া হয়েছে।
এক বিবৃতিতে দুর্ঘটনাটিকে ‘বড় বিপর্যয়’ বলে উল্লেখ করেছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট জোসে মারিয়া পেরেইরা নেভেস ।
শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, এই ভ্রমণের আয়োজন স্থানীয় কোনো স্কুল করেনি। বাসচালক প্রতিবছর ব্যক্তিগত উদ্যোগে এই ভ্রমণের আয়োজন করতেন। দুর্ঘটনায় তিনিও নিহত হয়েছেন।

কঙ্গোতে বিয়ের অনুষ্ঠানে আগুন, প্রাণ গেল ২২ অতিথির