কঙ্গোতে বিয়ের অনুষ্ঠানে আগুন, প্রাণ গেল ২২ অতিথির

সিজেডএন ডেস্ক

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর রাজধানী কিনশাসায় একটি বিয়ের অনুষ্ঠান মুহূর্তে পরিণত হলো শোকের মাতমে। শনিবার (৫ সেপ্টেম্বর) শহরের লিংওয়ালা এলাকার একটি ভবনে আয়োজিত বিয়ের রিসেপশনে আগুন লেগে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এতে মারাত্মকভাবে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
লিংওয়ালার মেয়র নরবার্ট মুশিঙ্গা দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর সাংবাদিকদের জানান, বিয়ের আনন্দ চলাকালীনই হঠাৎ আগুনের সূত্রপাত হয়।
হঠাৎ আগুন দেখে উপস্থিত অতিথিদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বের হওয়ার হুড়োহুড়ি শুরু হয়। আকস্মিক এ বিশৃঙ্খলার কথা উল্লেখ করে মেয়র মুশিঙ্গা বলেন, জরুরি নির্গমন পথে পৌঁছাতে লোকজন অসুবিধায় পড়ছিল। সবাই আতঙ্কগ্রস্ত ছিল।
আগুনে ভবনটির ভেতরের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আহতদের উদ্ধার করে দ্রুত কিনশাসার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হলেও, মূল কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ মর্মান্তিক ট্র্যাজেডির পর দেশজুড়ে নিরাপত্তা বাড়াতে কঠোর পদক্ষেপ নিয়েছে কঙ্গো সরকার। এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাকুমেইন শাবানি দেশের সব প্রাদেশিক গভর্নরকে যেকোনো জনসমাগমপূর্ণ ভেন্যুতে দ্রুত পরিদর্শনের নির্দেশ দিয়েছেন। নিরাপত্তা মানদণ্ড পূরণে ব্যর্থ প্রতিষ্ঠানগুলোকে তাৎক্ষণিকভাবে বন্ধ করার নির্দেশনাও দেন তিনি।
সূত্র: আনাদোলু এজেন্সি

প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭