নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

সিজেডএন ডেস্ক

নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্যে সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা ২৫ জন যাত্রী এবং ৭ জন পাইলট-ক্রুর সবাই নিহত হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) ওন্দো রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে প্রেসিডেন্ট তিনুবু বলেছেন, ‘দুর্ঘটনার ব্যাপারে বিমান বাহিনীর প্রধান আমাকে অবহিত করেছেন। কী কারণে এই ভয়াবহ ঘটনা ঘটল, তা জানতে আমি বিমানবাহিনীকে একটি পুর্ণাঙ্গ তদন্ত করার নির্দেশ দিয়েছি। পাশাপাশি, ভবিষ্যতে যেন এ ধরনের দুর্ঘটনা না ঘটে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেছি।’
সংবাদ সংস্থা রয়টার্সের বিমান বাহিনীর এটিআর-৪২ উড়োজাহাজ বেনিন সিটি থেকে লাগোসে যাওয়ার পথে সোমবার স্থানীয় সময় সকাল ৮টা ১৩ মিনিটে বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরবর্তীতে উপকূলীয় শহর ইগবোকোদার কাছে একটি নৌ-ঘাঁটির সন্নিকটে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। সেখানে তাৎক্ষণিকভাবে অনুসন্ধান ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি একটি নদীর কাছে বিধ্বস্ত হয়েছে এবং এর ধ্বংসাবশেষের কিছু অংশ পানিতে তলিয়ে গেছে।
সূত্র: রয়টার্স

জার্মানিতে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত