বাব আল-মান্দেবের কাছে নৌকা ডুবে ১৩৯ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

সিজেডএন ডেস্ক

বাব আল-মান্দেব প্রণালির কাছে জিবুতি উপকূলে নৌকা ডুবে ১৩৯ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন আরও কমপক্ষে ৮৪ জন। নিহতদের মধ্যে ১৫ জন শিশুও আছে। নৌকাটিতে ৩ শতাধিক যাত্রী ছিলেন।
জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) রবিবার (১১ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। জিবুতির কোস্টগার্ডের দ্রুত পদক্ষেপের কারণে ৮০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া যাত্রীদের তথ্য অনুযায়ী, ৮ অক্টোবর রাত থেকে ৯ অক্টোবর ভোরের মধ্যে ট্রাজেডিটি ঘটে।
উদ্ধার হওয়া ব্যক্তিরা সবাই ইথিওপিয়ার নাগরিক। তাদের মূল লক্ষ্য ছিল বিপজ্জনক বাব আল-মান্দেব প্রণালি পেরিয়ে ইয়েমেন হয়ে সৌদি আরবে প্রবেশ করা। নিখোঁজদের উদ্ধারে এখনও সাগরে অভিযান চালাচ্ছে স্থানীয় কোস্টগার্ড।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আইওএম-এর জিবুতি মিশনের প্রধান আলেকজান্দ্রে কোইসাক। তিনি বলেন, জরুরি সহায়তা প্রদানের লক্ষ্যে আমাদের দলগুলো স্থানীয় কর্তৃপক্ষের পাশাপাশি কাজ করছে।
তিনি আরও জানান, সরকারিভাবে ১৩৯ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। স্থানীয়ভাবে অভিবাসীরাও অনেকের মরদেহ সৎকার করেছেন। প্রশাসনিকভাবে শনাক্ত ও যাচাই না করা পর্যন্ত সেগুলোকে মৃতের তালিকায় অন্তর্ভূক্ত করা হচ্ছে না।
সূত্র: এপি

আফ্রিকায় স্বর্ণের খনি ধসে নিহত শতাধিক