মিসরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৪, আহত ৮৮

সিটিজেন জার্নাল ডেস্ক

মিসরের গিজায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে চারজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮৮ জন। রবিবার (৮ নভেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর খবর অনুযায়ী, রাজধানী কায়রোর দক্ষিণে গিজা প্রদেশের আল-আইয়াত এলাকার গেরজা গ্রামের কাছে কায়রো-আসওয়ান মহাসড়কের পাশেই এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, গিজা থেকে ফাইয়ুমের দিকে যাওয়া ১৩৪ নম্বর যাত্রীবাহী ট্রেনটি কাফর আম্মার ও আল-রিক্কা স্টেশনের মাঝামাঝি জায়গায় পৌঁছালে পেছনের দিক থেকে কায়রো-আসওয়ানগামী অপর একটি ট্রেনকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে যান জরুরি সেবার কর্মীরা। আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে মোট ৭২টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছিল। বর্তমানে স্থানীয় বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার গিজা ও বেনি সুয়েফ প্রদেশের সব হাসপাতালকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আহতদের চিকিৎসায় কোনো যেন ত্রুটি না হয়, সে বিষয়টিও নিশ্চিত করতে বলেছেন তিনি।
এদিকে এ দুর্ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। তিনি জানিয়েছেন, তদন্তে যার বা যাদেরই অবহেলা প্রমাণিত হবে, কাউকেই ছাড় দেওয়া হবে না।
বর্তমানে দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দলের পাশাপাশি ভারী ক্রেন কাজ করছে। লাইন থেকে ক্ষতিগ্রস্ত ও উল্টে যাওয়া বগিগুলো সরিয়ে রেল যোগাযোগ যত দ্রুত সম্ভব স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট কর্মীরা।
সূত্র: আনাদোলু এজেন্সি

সৌদির নিরাপত্তায় সেনা পাঠানোর অনুমোদন মিসরীয় সংসদের