শিরোনাম

মানিকগঞ্জে শহীদ মিনার থেকে কিশোরের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে শহীদ মিনার থেকে কিশোরের মরদেহ উদ্ধার
মরদেহের প্রতীকী ছবি। গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর ডটকম

মানিকগঞ্জ সদরের ধলেশ্বরী ব্রিজ সংলগ্ন শহীদ মিনার থেকে সিহাব মিয়া নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৯ আগস্ট) সকালে সদর উপজেলার জাগির ইউনিয়নের ওই শহীদ মিনার থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর থানা ওসি মনির হোসেন।

নিহত সিহাব মানিকগঞ্জ সদর উপজেলার হিজুলি এলাকার সেলিম মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে সদর উপজেলার জাগীর ইউনিয়নের মেঘশিমুল এলাকায় নানার বাড়িতে থাকতেন।

স্থানীয়রা জানান, সিহাব মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কাঁচাবাজারের মাছ ব্যবসায়ী মো. মনির হোসেনের মাছের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতো। শনিবার সে কর্মস্থলে যায়নি। ওইদিন রাত থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। আজ রবিবার সকাল সাড়ে ৬টার দিকে ধলেশ্বরী ব্রিজ এলাকার মাঠে শহীদ মিনারে ঝুলন্ত অবস্থায় স্থানীয়রা তার মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেন তারা।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ স্পট থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে। তার মৃত্যুর কারণ জানা যায়নি। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

/এসআর/