খুলনায় ‘ব্লেড বাবুর’ স্ত্রীকে গুলি করে ও কুপিয়ে হত্যা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
খুলনায় ‘ব্লেড বাবুর’ স্ত্রীকে গুলি করে ও কুপিয়ে হত্যা
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

খুলনা নগরীতে খুশি (২৫) নামের এক নারীকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় লবণচরা থানার জিন্নাপাড়া বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খুশি স্থানীয় বাসিন্দা সুমন সরদারের স্ত্রী। সুমন ‘ব্লেড বাবু’ নামে পরিচিত।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে জিন্নাপাড়া বউবাজারের ৭ নম্বর গলিতে খুশির ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। মাদকসংক্রান্ত বিরোধের জেরে তাকে গুলি ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। হত্যাকাণ্ডে কারা জড়িত, তা শনাক্ত করতে তদন্ত চলছে।

ওসি আরও বলেন, নিহতের স্বামী সুমন সরদার ‘ব্লেড বাবু’ নামে পরিচিত। তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মাদক-সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

/এমআর/