শিরোনাম

‘স্বরাষ্ট্রমন্ত্রী হাল জামানার মুফতি, তার কাছেই ফতোয়া নেব’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
‘স্বরাষ্ট্রমন্ত্রী হাল জামানার মুফতি, তার কাছেই ফতোয়া নেব’
সংসদ অধিবেশনে কথা বলছেন জামায়াত ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্দেশ্য করে জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছে, আমরা এখন ফতোয়ার জন্য আর মাদরাসায় যাবো না। সংসদে যিনি জামায়াতে ইসলামীকে ইসলামি দল নয় বলে আখ্যা দিয়েছেন, তার কাছ থেকেই ফতোয়া নেব।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

শাহজাহান চৌধুরী বলেন, গত ৯ জুন জাতীয় সংসদে ইসলামী ব্যাংক নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ইসলামী ব্যাংক ইসলাম নয়। আমাদের জনাব ফখরুল ইসলাম ইসলাম নয়। জামায়াতে ইসলামীও ইসলাম নয়।

তিনি বলেন, আজ আমাদের চট্টগ্রামে একটা আলোচনা উঠেছে, ফতোয়ার জন্য আর মাদরাসায় যেতে হবে না। আমি জিজ্ঞেস করলাম কেন? বলে, ফতোয়া তো আপনাদের পার্লামেন্টে দেওয়া হয়। মহান পার্লামেন্টে জামায়াতে ইসলামীকে ইসলামি দল নয় বলে যিনি বলেন, তার কাছ থেকেই আমরা ফতোয়া নেব।

এই সংসদ সদস্য বলেন, আমাদের চট্টগ্রামের মানুষরা এখন বলছে, তিনি (স্বরাষ্ট্রমন্ত্রী) হাল জামানার মুফতি।

তিনি বলেন, জামায়াতে ইসলামীকে জানতে হলে ১০০ বছরের ইতিহাস জানতে হবে। জামায়াতে ইসলামী কি ইসলামি দল নাকি অন্য কিছু, সেটার ফতোয়া দেয়ার দরকার নেই।

/এসবি/