হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যু বেড়ে ১১৬২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যু বেড়ে ১১৬২
কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

হামের প্রাদুর্ভাবে দেশে শিশুমৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬২ জনে।

রবিবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ (রবিবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গে নিয়ে সাত শিশু মারা গেছে। তাদের মধ্যে শুধু সিলেটে বিভাগে তিন শিশু এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় মোট ৯৩ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এই সময়ে আরও ১ হাজার ১৮০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ (রবিবার) পর্যন্ত মোট ২ লাখ ২৭ হাজার ৪৪৯ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৪৭ শিশু। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৫৮ এবং নিশ্চিত হামে আরও ১০৪ শিশু মারা গেছে।

একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৭৪ হাজার ৪৬৯ শিশু।

/এফআর/