সোবহানার সেঞ্চুরি ম্লান করে ৯ উইকেটে জিতলো অস্ট্রেলিয়া

সিজেডএন স্পোর্টস ডেস্ক

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। রবিবার (১১ অক্টোবর) দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস গড়েন সোবহানা মোস্তারি। তবু হেরেছে বাংলাদেশ দল।
টানা দুই জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারীরা। অস্ট্রেলিয়া দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে ৯ উইকেটের ব্যবধানে।
আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৬ উইকেটে ২২০ রান করে বাংলাদেশ। জবাবে ৯ উইকেট ও ১৩১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় অজিরা।
রান তাড়া করতে নেমে ভালো শুরু পায় অস্ট্রেলিয়া। দুই অজি ব্যাটারই দ্রুত রান তুলতে থাকেন। উদ্বোধনী জুটিতে আসে ১৬২ রান। তাতেই জয়ের ভিত পায় অস্ট্রেলিয়া। ৭০ রান করে আউট হন ফোবে লিচফিল্ড। মাত্র ৫১ বলে খেলা তার এই ইনিংসে ১১টি চার ও একটি ছক্কা।
এলিস পেরিকে নিয়ে জয় নিশ্চিত করেন ওপেনার জর্জিয়া ভোল। সেঞ্চুরি পূরণের পর ১৩১ রানে অপরাজিত থাকেন ভোল। মাত্র ৯৭ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ১৯টি চারে সাজানো। ১৯ রানে অপরাজিত থাকেন পেরি।
এর আগে চতুর্থ উইকেট জুটিতে নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি মিলে গড়েন ১৯৫ রানের জুটি। তাদের এই জুটি যে কোনো উইকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে নারী ওয়ানডেতে সর্বোচ্চ।
সোবহানা ১১৮ রানের অবিশ্বাস্য ইনিংস খেলার পথে ১৩৪ বলে ১৮টি চার মারেন সোবহানা। নিগার ১১৪ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন।

প্রতিপক্ষ খেলোয়াড়ের চুল টেনে শাস্তির মুখে ভিনিসিয়ুস
অস্ট্রেলিয়ায় সোবহানা মোস্তারির ইতিহাস