ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৩০০ ছুঁই ছুঁই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৩০০ ছুঁই ছুঁই
এডিস মশা

দেশে হামের পাশাপাশি ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও চার জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে ডেঙ্গুতে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯৯ জনে। শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ (শুক্রবার) সকাল ৮টা পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সারাদেশে আরও এক হাজার ৬৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

ভর্তি রোগীদের মধ্যে সর্বোচ্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৪০৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৩৪ জন এবং বরিশাল বিভাগে ২১৯ জন ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২০৫, খুলনা বিভাগে ১৮৪, রাজশাহী বিভাগে ১৪১, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৯২, রংপুর বিভাগে ৭৫, ময়মনসিংহ বিভাগে ৬১ এবং সিলেট বিভাগে ১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর শুরু থেকে আজ (শুক্রবার) পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ৯৭ হাজার ৮২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯১ হাজার ৭ জন।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৯৯ জনের মৃত্যু হয়েছে।

মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুজন করে মারা যান। মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। মে মাসে একজন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়। এরপর পরিস্থিতির অবনতি ঘটতে থাকে। জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জনের মৃত্যু হয়।

/এফআর/