দ্বিতীয় সেশনে বাংলাদেশের দাপট

দ্বিতীয় সেশনে বাংলাদেশের দাপট
সিজেডএন স্পোর্টস ডেস্ক

দ্বিতীয় সেশনে বাংলাদেশ দল উইকেট হারিয়েছে একটি। ৩১ রান করে আউট হয়েছেন ওপেনার তানজিদ হাসান। সেশনের বাকি সময়ের গল্পটা নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের।
চতুর্থ উইকেট জুটিতে এখন পর্যন্ত ৭১ রান এসেছে। মুশফিক ৪৮, নাজমুল ২৩ রানে অপরাজিত আছেন। চা-বিরতিতে যাওয়ার আগে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১২৪ রান। তাতে লিড বেড়ে হয়েছে ২৩০ রান।
ইনিংসের ২৮তম ওভারের তৃতীয় বলে রিভিউ নিয়ে বেঁচে যান শান্ত। স্টাম্পের সামনে ফুল লেংথের বলে সুইপ করতে গিয়ে মিস করেছিলেন নাজমুল। এলবিডব্লিউর আবেদনে আম্পায়ারও সাড়া দিয়েছিলেন। তবে নাজমুল রিভিউ নেন। রিভিউতে দেখা যায়, বল স্টাম্প মিস করতো। অল্পের জন্য বেঁচে যান নাজমুল।
এর আগে টেস্টের তৃতীয় দিন প্রথম সেশনে বাংলাদেশের পেসার হাসান মাহমুদ হ্যাটট্রিকসহ ৫ উইকেট পেলে আফগানিস্তানের প্রথম ইনিংস শেষ হয় ২৪০ রানে। তাতে প্রথম ইনিংসে ১০৬ রানের লিড পায় বাংলাদেশ।

সোবহানার সেঞ্চুরি ম্লান করে ৯ উইকেটে জিতলো অস্ট্রেলিয়া