হামের প্রাদুর্ভাবে একদিনে ৮ শিশুর মৃত্যু, মোট ১১৫৫

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
হামের প্রাদুর্ভাবে একদিনে ৮ শিশুর মৃত্যু, মোট ১১৫৫
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৫ জনে। শনিবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ (শনিবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গে নিয়ে আট শিশু মারা গেছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে পাঁচ শিশু এবং চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় মোট ১৩১ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এই সময়ে আরও ১ হাজার ১০৯ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ (শনিবার) পর্যন্ত মোট ২ লাখ ২৬ হাজার ১৭৬ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮০ হাজার ৯৪৫ শিশু। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৫১ এবং নিশ্চিত হামে আরও ১০৪ শিশু মারা গেছে।

একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৭৩ হাজার ৪৫৪ শিশু।