আজিমপুর কলোনিতে শৃঙ্খলা বজায় রাখতে ১৩ দফা নির্দেশনা জারি

বিশেষ প্রতিনিধি

পরিষ্কার পরিচ্ছন্নতা সঠিকভাবে বাস্তবায়নের জন্য আজিমপুর সরকারি কলোনিতে কঠোর নির্দেশনা জারি করেছে সরকার। আজিমপুর উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয় গত ২৯ অক্টোবর এই নির্দেশ জারি করা হয়।
রাজধানীতে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গঠিত কমিটির আহবায়ক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ২৭ অক্টোবর আজিমপুর সরকারি কলোনির জোন-এ এলাকা সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনের সময় বিভিন্ন অনিয়ম রোধ ও কলোনির সার্বিক পরিবেশ উন্নত করতে ১৩ দফা জরুরি নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ করেন।
ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার লার্ভা ধ্বংসে ছাদ বাগান, ফুলের টব ও অন্যান্য স্থানে জমে থাকা পানি অবিলম্বে অপসারণ করতে হবে। প্ল্যান্টার বক্স ছাড়া এলোমেলোভাবে টবে গাছ লাগানো নিষিদ্ধ করা হয়েছে এবং তিনদিনের মধ্যে ভবনের ছাদ পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে।
ভবনের চারপাশ ও অভ্যন্তরভাগ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। যেসব ভবনে কোনো কমিটি গঠিত হয়নি, সেগুলোর বাসিন্দাদের নিজ দায়িত্বে ভবন পরিষ্কার রাখতে হবে, অন্যথায় অসচেতনতার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের গঠিত কমিটিকে অবহিত করা হবে।
ক্যাম্পাসের সরকারি স্থাপনার নকশার বাইরে কোনো ধরনের পরিবর্তন বা পরিবর্ধন করা যাবে না। ভবন ও ক্যাম্পাসে কোনো ধরনের পোস্টার বা ব্যানার লাগানো সম্পূর্ণ নিষিদ্ধ। কোথাও পাওয়া গেলে এর দায়ভার ভবন কমিটিকে নিতে হবে।
রাস্তার বাইরে অননুমোদিত কোনো গাড়ি রাখা যাবে না। কলোনির মাঠে রাত ৮টার পর সব ধরনের খেলাধুলা এবং মাঠের ভেতর বহিরাগতদের প্রবেশ ও খেলাধুলা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বাসায় সাবলেট দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ এবং সাবলেট পাওয়া গেলে বরাদ্দ বাতিল করা হবে।
ভবনের চারপাশের যত্রতত্র গাছ লাগানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এসি থেকে পড়া পানির কারণে সৃষ্ট জলাবদ্ধতার দায় সংশ্লিষ্ট ফ্ল্যাট বা এলাকাকে বহন করতে হবে। এছাড়া ফ্ল্যাটের সানসেট, সিঁড়ি বা ছাদে কোনো ধরনের ময়লা বা ব্যক্তিগত জিনিসপত্র রাখা যাবে না।
ভবনের ফ্ল্যাটের সানসেটে বা কলোনির রাস্তায় যত্রতত্র ময়লা ফেললে সিসি ক্যামেরার ফুটেজ বা প্রমাণ সংগ্রহ করে সংশ্লিষ্ট ব্যক্তি বা ভবনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের গঠিত কমিটিকে অবহিত করা হবে।
প্রসঙ্গত গত ১৭ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিক পরিদর্শনে আজিমপুর কলোনিতে যান। সেখানে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশ এবং সাবলেট ভাড়াটিয়া থাকায় ক্ষোভ প্রকাশ করেন।
এরপর নড়েচড়ে বসে সরকারি আবাসন পরিদপ্তর। তারা সাবলেট বাসা ৩১ অক্টোবরের মধ্যে বাদ দেওয়ার নির্দেশনা জারি করে। নির্দেশনা অমান্যকারীদের শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এরপর আজিমপুর কলোনির অবৈধ ভাড়াটিয়ারা বিপাকে পড়েন। বিশেষ করে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা চরম বিপাকে পড়েন।

প্রধানমন্ত্রীর আল্টিমেটামে সরলো আজিমপুর কলোনির ২০ বছরের ময়লার স্তূপ
আজিমপুর সরকারি কোয়ার্টারে অপরিচ্ছন্নতায় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী