৪ অক্টোবর: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
৪ অক্টোবর: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে
প্রতীকী ছবি

আজ যেটা বর্তমান, কাল সেটা অতীত। আর এই অতীতের ঘটনাপ্রবাহ ও কাজের লিখন, বিশ্লেষণ ও অধ্যয়নই ইতিহাস। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। বিভিন্ন ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। ইতিহাস মানব সভ্যতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতীত থেকে শিক্ষা নিয়ে মানুষ সামনের দিকে এগিয়ে যেতে পারে। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি।

রবিবার (৪ অক্টোবর) একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৭৯৫ – নেপোলিয়ন জাতীয় সম্মেলনকে হুমকি দেওয়া প্রতি-বিপ্লবী দাঙ্গাকারীদের দমন করে প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন।

১৮১৩ – লর্ড ময়রার বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হন।

১৮২৪ – মেক্সিকো একটি নতুন সংবিধান গ্রহণ করে এবং একটি যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্রে পরিণত হয়।

১৮৩০ – বেলজিয়াম তাদের স্বাধীনতা ঘোষণা করে।

১৮৫৩ – উসমানীয় সাম্রাজ্য রুশ সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয়।

১৮৫৫ – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে ও নেতৃত্বে বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয়।

১৮৬২ – মার্কিন গৃহযুদ্ধ: করিন্থের দ্বিতীয় যুদ্ধ ইউনিয়নের বিজয়ের মধ্য দিয়ে শেষ হয়, যেখানে জেনারেল উইলিয়াম রোজক্রান্স করিন্থের গুরুত্বপূর্ণ রেল জংশনকে কনফেডারেট জেনারেল আর্ল ভ্যান ডর্ন-এর বাহিনীর হাত থেকে রক্ষা করেন।

১৮৭৬ – টেক্সাসের কৃষি ও যন্ত্রকৌশল কলেজ টেক্সাসের প্রথম সরকারি কলেজ হিসেবে চালু হয়।

১৮৮৭ – কলকাতায় এমারেল্ড থিয়েটার প্রতিষ্ঠিত হয়।

১৮৯৫ – হোরেস রলিন্স প্রথম ইউ.এস. ওপেন পুরুষ গল্‌ফ চ্যাম্পিয়নশিপ জয় করেন।

১৯১১ – সাধারণের ব্যবহারের জন্য প্রথম লন্ডনের পাতাল রেলস্টেশন চালু হয়।

১৯১৭ – প্রথম বিশ্বযুদ্ধ: ফ্ল্যান্ডার্সে ব্রিটিশ ও জার্মান সেনাবাহিনীর মধ্যে ব্রুডসাইন্ডের যুদ্ধ সংঘটিত হয়।

১৯১৮ – প্রথম বিশ্বযুদ্ধ: নিউ জার্সিতে একটি শেল লোডিং প্ল্যান্টে বিস্ফোরণে শতাধিক মানুষ নিহত হয় এবং কারখানাটি ধ্বংস হয়।

১৯২০ – সোফি মান্নেরহাইমের উদ্যোগে ফিনীয় বেসরকারি সংস্থা মান্নেরহাইম লীগ ফর চাইল্ড ওয়েলফেয়ার প্রতিষ্ঠিত হয়।

১৯২৫ – মহান সিরীয় বিদ্রোহ: ফাওজি আল-কাওকজির নেতৃত্বে বিদ্রোহীরা ফরাসি ম্যান্ডেটের অধীন সিরিয়া থেকে হামা দখল করে।

১৯২৭ – গুটজন বরগ্লাম মাউন্ট রাশমোর খোদাইয়ের কাজ শুরু করেন।

১৯৩৬ – মেট্রোপলিটন পুলিশ ও বিভিন্ন ফ্যাসিবাদ-বিরোধী সংগঠনের মধ্যে কেবল স্ট্রিটের যুদ্ধ সংঘটিত হয়।

১৯৪১ – নরম্যান রকওয়েলের উইলি গিলিস চরিত্রটি দ্য স্যাটারডে ইভনিং পোস্টের প্রচ্ছদে প্রথম প্রকাশিত হয়।

১৯৫৭ – সাবেক সোভিয়েত ইউনিয়নের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মহাশূন্যে প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক-১ সাফল্যের সাথে প্রেরণ করে মহাশূন্যের ওপর মানুষের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কালপর্বের সূচনা করে।

১৯৫৮ – আটলান্টিক পারাপারে নিয়মিত বিমান চলাচল শুরু করে।

১৯৫৯ – সোভিয়েত নভোযান লুনিক-৩ সর্বপ্রথম চাঁদের সবচেয়ে কাছাকাছি গিয়ে ছবি তোলে।

১৯৬০ – ইস্টার্ন এয়ার লাইন্স ফ্লাইট ৩৭৫ বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়, এতে ৭২ জনের মধ্যে ৬২ জন নিহত হন।

১৯৬৩ – জাম্বিয়া পূর্ণ স্বায়ত্তশাসন লাভ করে।

১৯৬৩ – ক্যারিবিয়ান সমুদ্রে প্রচণ্ড ঝড় উঠেছিল। ঐ ঝড়ে ক্যারিবিয়ান সমুদ্রের সকল দ্বীপ এবং বন্দরের সরঞ্জামাদি আটলান্টিক মহাসাগরে নিমজ্জিত হয়। ভয়াবহ এই তুফানের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫০ কিলোমিটার। প্রায় ৬ হাজার লোক এই তুফানে মারা গিয়েছিল। মৃত্যুবরণকারীদের অধিকাংশই ছিল হাইতি এবং কিউবার অধিবাসী।

১৯৬৫ – পোপ ষষ্ঠ পল আমেরিকায় প্রথম পোপীয় সফর শুরু করেন।

১৯৬৬ – লেসোথো ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৬৭ – ব্রুনাইয়ের ওমর আলী সাইফুদ্দিন তৃতীয় তার পুত্রের পক্ষে সিংহাসন ত্যাগ করেন।

১৯৭৯ – যুগোশ্লাভাকিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সম্পাদিত হয়।

১৯৮৩ – রিচার্ড নোবল নেভাডার ব্ল্যাক রক মরুভূমিতে ঘণ্টায় ৬৩৩.৪৬৮ মাইল বেগে নতুন স্থল গতির রেকর্ড স্থাপন করেন।

১৯৮৫ – ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়।

১৯৯১ – আন্টার্কটিক চুক্তির পরিবেশ সুরক্ষা সংক্রান্ত প্রোটোকল স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়।

১৯৯২ – এল আল ফ্লাইট ১৮৬২ আমস্টারডামে দুটি অ্যাপার্টমেন্ট ভবনে বিধ্বস্ত হয়, এতে মাটিতে থাকা ৩৯ জনসহ ৪৩ জন নিহত হয়।

১৯৯৩ – মোগাদিশুর যুদ্ধ সংঘটিত হয়, এতে ১৮ জন মার্কিন বিশেষ বাহিনী, দুইজন জাতিসংঘ শান্তিরক্ষী এবং কমপক্ষে ৬০০ সোমালি মিলিশিয়া ও বেসামরিক নাগরিক নিহত হয়।

১৯৯৩ – রাশিয়ার সাংবিধানিক সংকটের সময় ট্যাংক রুশ সংসদে গোলাবর্ষণ করে, যখন রাষ্ট্রপতি ইয়েলৎসিনের বিরুদ্ধে বিক্ষোভকারীরা বাইরে সমাবেশ করে।

১৯৯৭ – উত্তর ক্যারোলাইনায় মার্কিন ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম নগদ অর্থ ডাকাতি সংঘটিত হয়।

২০০১ – সাইবেরিয়া এয়ারলাইন্স ফ্লাইট ১৮১২ একটি বিপথগামী ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়, এতে ৭৮ জন নিহত হয়।

২০০২ – নেপালের রাজা জ্ঞানেন্দ্র ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে বরখাস্ত করে নির্বাহী ক্ষমতা গ্রহণ করেন।

২০০৩ – ইসরায়েলে ম্যাক্সিম রেস্তোরাঁয় আত্মঘাতী বোমা হামলায় ২১ জন ইসরায়েলি নিহত হয়।

২০০৪ – স্পেসশিপওয়ান বেসরকারি মহাকাশযাত্রার জন্য আনসারি এক্স প্রাইজ জয় করে।

২০০৬ – উইকিলিকস চালু করা হয়।

২০১০ – হাঙ্গেরিতে আজকা অ্যালুমিনা কারখানা দুর্ঘটনায় দশ লক্ষ ঘনমিটার তরল অ্যালুমিনা কাদা ছড়িয়ে পড়ে, এতে নয়জন নিহত, ১২২ জন আহত হয় এবং দুটি প্রধান নদী মারাত্মকভাবে দূষিত হয়।

২০১৭ – নাইজারের টোঙ্গো টোঙ্গো গ্রামের বাইরে মার্কিন-নাইজেরীয় যৌথ বিশেষ বাহিনী ইসলামিক স্টেটের জঙ্গিদের অতর্কিত হামলার শিকার হয়।

জন্ম:

১২৮১ - ফ্রান্সের দশম লুই, ফ্রান্সের রাজা।

১৭২০ - জোভান্নি পিরানেসি, ইতালীয় খোদাইকার ও ভাস্কর।

১৭৯৩ - চার্লস পিয়ারসন, ইংরেজ আইনজীবী এবং রাজনীতিবিদ।

১৮৩২ - উইলিয়াম গ্রিগস, ক্রোমোলিথোগ্রাফির প্রক্রিয়ার ইংরেজ উদ্ভাবক।

১৮৫৭ - শ্যামজী কৃষ্ণ বর্মা, ভারতীয় বিপ্লবী, লণ্ডনে ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠাতা।

১৮৬১ - ফ্রেডরিক রেমিংটন, চিত্রশিল্পী।

১৮৭৭ - রেজর স্মিথ, ইংরেজ প্রথম শ্রেণির ক্রিকেটার।

১৮৮৩ - অধ্যাপক পঞ্চানন নিয়োগী প্রখ্যাত বাঙালি বিজ্ঞানী।

১৮৯৫ - বাস্টার কিটন, মার্কিন চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা।

১৮৯৭ - আলবার্ট বিটজিয়াম, সুইজারল্যান্ডের বিখ্যাত কথাসাহিত্যিক।

১৯০১ - সৌম্যেন্দ্রনাথ ঠাকুর, সাম্যবাদী বিপ্লবী, লেখক ও চিন্তাবিদ।

১৯০৩ - জন ভিনসেন্ট আটানসফ, বুলগেরীয় বংশোদ্ভূত মার্কিন পদার্থবিদ।

১৯০৬ - নির্মলচন্দ্র লাহিড়ী, খ্যাতনামা জ্যোতির্বিদ, গণিতাচার্য ও পঞ্জিকা-সংস্কারক।

১৯১১ - রেজ পার্কস, ইংরেজ ক্রিকেটার।

১৯১৬ - ভিতালি গিঞ্জবার্গ, নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান পদার্থবিদ।

১৯১৮ - কেনিচি ফুকুই, নোবেল পুরস্কার বিজয়ী জাপানি রসায়নবিদ।

১৯১৯ - মণীন্দ্র রায়, বিশিষ্ট বাঙালি কবি।

১৯২০ - জর্জ ট্রাইব, অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯২৩ - চার্লটন হেস্টন, মার্কিন অভিনেতা ও রাজনৈতিক কর্মী।

১৯২৫ - রোকেয়া রহমান কবির, বাংলাদেশী নারী উন্নয়ন কর্মী ও শিক্ষাবিদ।

১৯৩১ - সন্ধ্যা মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী ও বাংলা চলচ্চিত্রের নেপথ্য গায়িকা।

১৯৩১ - ব্যাসিল ডি’অলিভেইরা, দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ইংরেজ ক্রিকেটার।

১৯৩৬ - ডেভিড পিদি, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

১৯৩৮ - কার্ট ভ্যুট্রিখ, নোবেল পুরস্কার বিজয়ী সুইস রসায়নবিদ ও জৈবপদার্থবিদ।

১৯৪৬ - সুজান সার‍্যান্ডন, মার্কিন অভিনেত্রী ও সমাজকর্মী।

১৯৫৬ - ক্রিস্টফ ভালৎজ, অস্ট্রীয় অভিনেতা।

১৯৫৭ - রফিকুল আলম, বাংলাদেশি ক্রিকেটার।

১৯৬৫ - ইউজিন কাসপারস্কি, রুশ গাণিতিক প্রকৌশলী ও তথ্য বিশেষজ্ঞ।

১৯৬৭-জাহিদ হাসান, বাংলাদেশি অভিনেতা ৷

১৯৭৯ - স্টিফান বুথ, ইংরেজ অভিনেতা ও গায়ক।

১৯৮০ - পাওলি দাম, বাঙালি ভারতীয় অভিনেত্রী

১৯৮৮ - ক্রিস জর্দান, ইংরেজ ক্রিকেটার।

১৯৮৯ - ডাকোটা জনসন, আমেরিকান মডেল ও অভিনেত্রী।

১৯৯৩-আকিলা ধনঞ্জয়, শ্রীলঙ্কান ক্রিকেটার।

১৯৯৪ - এইডেন মার্করাম, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

১৯৯৭ - ঋষভ পন্ত, ভারতীয় ক্রিকেটার।

১৯৯৮ - শাদাব খান, পাকিস্তানি ক্রিকেটার।

মৃত্যু:

১৬৬৯ - রেমব্রন্ট ফান রেইন, হল্যান্ডের সবচেয়ে বিখ্যাত শিল্পী এবং ইউরোপের ইতিহাসের সেরা চিত্রশিল্পী ও ছাপচিত্রশিল্পী।

১৯৪৭ - মাক্স প্লাংক, জার্মান তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী।

১৯৬২ - প্যাটসি হেনড্রেন, ইংরেজ ক্রিকেটার।

১৯৬৯ - নাটালিনো অট্টও, ইতালীয় গায়ক ও অভিনেতা।

১৯৬৯ - ভাইবার্ট উইট, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।

১৯৭৪ - আবুল হাশিম, চিন্তাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব।

১৯৭৮ - নেপাল নাগ, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব, অগ্নিযুগের বিপ্লবী, স্বদেশী এবং কমিউনিস্ট।

২০০০ - মাইকেল স্মিথ, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ কানাডিয়ান রসায়নবিদ।

২০১২ - দেফনি স্লেটার, ইংরেজ অভিনেত্রী।

২০১৩ - ভো নগুয়েন গিয়াপ, ভিয়েতনামী রাজনীতিবিদ এবং ভিয়েতনাম গণফৌজের জেনারেল।

২০১৯ - ডাইঅ্যান ক্যারল, মার্কিন অভিনেত্রী, সঙ্গীতশিল্পী ও মডেল।

ছুটি ও অন্যান্য:

বিশ্ব প্রাণী দিবস।

৪-১০ অক্টোবর: বিশ্ব মহাকাশ সপ্তাহ।

/এসবি/