কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযান, আটক ১৮১

কুমিল্লা সংবাদদাতা

গত ২৪ ঘণ্টায় কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৮১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩০ জন সদস্য রয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গোয়েন্দা শাখা (ডিবি) ও বিভিন্ন থানা পুলিশ সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে কিশোর গ্যাং, মাদক কারবারি, মাদকসেবী, ছিনতাইকারী এবং নিষিদ্ধ সংগঠনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান চালানো হয়।
পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
তিনি বলেন, অভিযানে কোন নিরীহ বা নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে। প্রতিটি অভিযান আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযান, আটক ২৮৮