২ অক্টোবর: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
২ অক্টোবর: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে
প্রতীকী ছবি

আজ যেটা বর্তমান, কাল সেটা অতীত। আর এই অতীতের ঘটনাপ্রবাহ ও কাজের লিখন, বিশ্লেষণ ও অধ্যয়নই ইতিহাস। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। বিভিন্ন ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। ইতিহাস মানব সভ্যতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতীত থেকে শিক্ষা নিয়ে মানুষ সামনের দিকে এগিয়ে যেতে পারে।

বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি।

আজ শুক্রবার (২ অক্টোবর) ২০২৬। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১১৮৬ - ক্রুসেড বা ধর্মযুদ্ধে মুসলিমদের পবিত্র স্থান বায়তুল মোকাদ্দাস মুক্ত করতে সক্ষম হন মুসলিম সেনাপতি সালাউদ্দিন আইয়ুবী।

১৭১৮ - স্পেনের বিরুদ্ধে লন্ডনে ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রিয়া ও হল্যান্ডের মৈত্রী জোট হয়।

১৭৮০ - আমেরিকার স্বাধীনতাযুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীর কর্মকর্তা ও গোয়েন্দা কার্যক্রমের প্রধান জন আন্দ্রেকে ফাঁসি দেওয়া হয়।

১৭৯০ - যুক্তরাষ্ট্রে প্রথম আদমশুমারি শুরু হয়।

১৮৬৮ - ভারতের কলকাতায় জেনারেল পোস্ট অফিস উদ্বোধন হয়।

১৯২২ - চীনে টাইফুনের আঘাতে ৬০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।

১৯৩৪ - জার্মানির স্বৈরশাসকরূপে এডলফ হিটলারের আত্মপ্রকাশ ঘটে।

১৯৩৫ - ইতালির শাসক বেনিতো মুসোলিনির নেতৃত্বে ইথিওপিয়া (আবিসিনিয়া) আক্রমণ হয়।

১৯৪১ - জার্মানির নাৎসি বাহিনীর নেতা হিটলার রাশিয়ার বিরুদ্ধে দ্বিতীয় হামলার নির্দেশ জারি করে।

১৯৫৫ - সোভিয়েত ইউনিয়ন প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়।

১৯৫৮ - ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে আফ্রিকার দেশ ঘানা।

১৯৭২ - মুম্বাইতে ভারতের প্রথম টেলিভিশন কেন্দ্র চালু হয়।

১৯৭৭ - ঢাকা সেনানিবাস ও বিমানবন্দরে সেনা বিদ্রোহ ঘটে। এতে বিমান বাহিনীর ১১ জন অফিসার নিহত হন।

১৯৭৯ - ঢাকায় রিয়াদ সরাসরি ট্রাংক ডায়ালিং চালু করে।

১৯৮৩ - বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের আত্মপ্রকাশ ঘটে।

১৯৯০ - ইরাকি ট্যাঙ্ক ও পদাতিক বাহিনী কুয়েত দখল করে।

১৯৯৫ - বাংলাদেশ সরকার সাপটা চুক্তি অনুমোদন করে।

১৯৯৬ - মাদার তেরেসা মার্কিন সম্মানিক নাগরিকত্ব লাভ করেন।

১৯৯৬ - প্রশান্ত মহাসাগরে পেরুর যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়। এতে ক্রসহ ৭০ জন নিহত হন।

২০০২ - ইরান ও কুয়েতের মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা চুক্তি স্বাক্ষর হয়।

জন্ম

১৫৩৮ - চার্লস বরমেও; ইতালীয় গণিতবিদ ও সন্ত।

১৮১৪ - দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়; সমাজ সংস্কারক।

১৮৪৭ - পল ভন হিন্ডেনবার্গ; পোলিশ বংশোদ্ভূত জার্মান ফিল্ড মার্শাল, রাজনীতিবিদ ও প্রেসিডেন্ট।

১৮৫২ - উইলিয়াম র‍্যামজে; নোবেল পুরস্কার বিজয়ী স্কটিশ ইংরেজ রসায়নবিদ।

১৮৬৬ - স্বামী অভেদানন্দ; ভারতীয় সন্ন্যাসী ও রামকৃষ্ণ বেদান্ত মঠের প্রতিষ্ঠাতা।

১৮৬৯ - মোহনদাস করমচাঁদ গান্ধী; ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে গুরূত্বপূর্ণ নেতা।

১৮৭১ - করডেল হুল; মার্কিন আইনজীবী, রাজনীতিবিদ ও রাজ্য ৪৭তম মার্কিন যুক্তরাষ্ট্র সচিব, নোবেল পুরস্কার বিজয়ী।

১৮৮৯ – শিশির কুমার ভাদুড়ী; খ্যাতনামা বাঙালি অভিনেতা ও নাট্যাচার্য।

১৮৯৬ - লিয়াকত আলি খান; পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রখ্যাত মুসলিম লীগ নেতা।

১৯০০ - লীলা নাগ; ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী।

১৯০৪ - লাল বাহাদুর শাস্ত্রী; ভারতের সাবেক (তৃতীয়) প্রধানমন্ত্রী এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের দলনেতা। গ্রাহাম গ্রিন, ইংরেজ ঔপন্যাসিক, গল্পকার ও সমালোচক।

১৯০৭ - আলেক্সান্ডার রবার্টাস টড; নোবেল পুরস্কার বিজয়ী ব্যারন টড ও স্কটিশ প্রাণরসায়নী।

১৯১৭ - খৃস্টান ডি ডুভে; নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ বংশোদ্ভূত বেলজিয়ান সাইটোলগিস্ট ও প্রাণরসায়নবিদ।

১৯২৪ - তপন সিংহ; প্রখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক।

১৯৩৩ - স্যার জন বার্ট্রান্ড গার্ডন; নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ জীববিজ্ঞানী।

১৯৫০ - পার্সিস খামবাট্টা; ভারতীয় মডেল ও অভিনেত্রী।

১৯৬২ - জো লারা; ‘টারজান’ খ্যাত হলিউড তারকা।

১৯৬৪ - ফারুক মাহফুজ আনাম; বাংলাদেশি রক সঙ্গীতশিল্পী, যিনি জেমস নামে পরিচিত।

১৯৭৮ - আয়ুমি হামাসাকি; জাপানি কণ্ঠশিল্পী, গীতিকার, প্রযোজক ও অভিনেত্রী।

১৯৮৪ - মারিওন বারতোলি; ফরাসি টেনিস খেলোয়াড়।

মৃত্যু

৫৩৪ - আতালারিক; ইতালীয় রাজা।

১৮৫০ - সারাহ বিফফেন; ইংরেজ চিত্রশিল্পী।

১৮৫৩ - ফ্রঁসোয়া জিয়ান ডোমিনিক আরাগো; ফরাসি গণিতবিদ, পদার্থবিদ, জ্যোতির্বিদ, রাজনীতিবিদ ও ফ্রান্সের ২৫তম প্রধানমন্ত্রী।

১৯০৬ - রাজা রবি বর্মা; ভারতীয় চিত্রশিল্পী।

১৯১৭ - অক্ষয়চন্দ্র সরকার; বাঙালি কবি ও সাহিত্য সমালোচক।

১৯২৭ - সভান্টে অগস্ট আরেনিউস; নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ পদার্থবিদ ও রসায়নবিদ।

১৯৪৭ - পি. ডি. অউস্পেনস্কাই; রুশ বংশোদ্ভূত ইংরেজ গণিতবিদ ও দার্শনিক।

১৯৭১ - খালেক নওয়াজ খান; ভাষাসৈনিক ও বাঙালি রাজনীতিবিদ, পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।

১৯৭৪ - নুরুল আমিন; পাকিস্তানের প্রধানমন্ত্রী।

১৯৭৫ - কুমার স্বামী কামরাজ নাদার; ভারতরত্ন পদকপ্রাপ্ত রাজনীতিবিদ, তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী।

১৯৮১ - হ্যারি গোল্ডেন; মার্কিন সাংবাদিক ও লেখক।

১৯৮৫ - রক হাডসন; মার্কিন অভিনেতা।

১৯৮৭ - পিটার মিডাওয়ার; নোবেল পুরস্কার বিজয়ী ব্রাজিলীয় বংশোদ্ভূত ইংরেজ জীববিজ্ঞানী।

১৯৯৬ - আন্দ্রেই লুখানভ; সমাজতান্ত্রিক যুগ পরবর্তী বুলগেরিয়ার প্রথম প্রধানমন্ত্রী।

২০০৭ - ক্রিস্টোফার ডেররিক; ইংরেজ লেখক ও সমালোচক।

২০১৩ - কারে অরনুং; নরওয়েজীয় পিয়ানোবাদক ও শিক্ষক।

২০২১ - উমর শরিফ; পাকিস্তানের কমেডি রাজা হিসেবে পরিচিত।

/জেএইচ/