১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বিমানের ঢাকা-রিয়াদ ফ্লাইট

সিটিজেন জার্নাল ডেস্ক

সৌদি আরবে সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে চলমান পরিস্থিতি বিবেচনায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইট চলাচল আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।
এতে বলা হয়, ১৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। এ রুটে আবার ফ্লাইট পরিচালনার বিষয়ে যথাসময়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
তবে সৌদি আরবের অন্য তিনটি রুট ঢাকা-জেদ্দা, ঢাকা-দাম্মাম ও ঢাকা-মদিনায় ফ্লাইট চলাচল আগের সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী অব্যাহত থাকবে। এসব রুটে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে নতুন কোনো পরিবর্তন আনা হয়নি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুট ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য যাত্রীদের নিকটের বিমানের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার