৫ অক্টোবর: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
৫ অক্টোবর: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে
ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিচার। ছবি: এআই

আজ যেটা বর্তমান, কাল সেটা অতীত। আর এই অতীতের ঘটনাপ্রবাহ ও কাজের লিখন, বিশ্লেষণ ও অধ্যয়নই ইতিহাস। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। বিভিন্ন ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। ইতিহাস মানব সভ্যতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতীত থেকে শিক্ষা নিয়ে মানুষ সামনের দিকে এগিয়ে যেতে পারে।

বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি।

আজ বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা, বিখ্যাত ব্যক্তিদের জন্ম ও মৃত্যুসহ গুরুত্বপূর্ণ বিষয়।

ঘটনাবলি

১৫৫৬ – পানিপথের দ্বিতীয় যুদ্ধে মুঘল সম্রাট আকবরের সেনাপতি বৈরাম খার নিকট পরাজিত হয় উত্তর ভারতের শাসক হেমু।

১৭৯৫ – বাংলা নাটকের প্রথম বিজ্ঞাপন প্রকাশিত হয় ‘ক্যালকাটা গেজেট’ পত্রিকায়।

১৯১১ – তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইতালি এবং ত্রিপোলি দখল করে নেয়।

১৯৪৫ – দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া জাতিসংঘে যোগ দেয়।

১৯৭৫ – বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমদ সেনাবাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হন।

১৯৯৩ – ফ্রান্স, জার্মানি ও বেলজিয়াম ইউরোপীয় সামরিক বাহিনী ইউরোকর্পস গঠন করে।

১৯৯৬ – পাকিস্তানের প্রেসিডেন্ট ফারুক আহমেদ খান লেঘারি প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর সরকার বরখাস্ত করেন এবং জাতীয় পরিষদ ভেঙে দেন।

২০০২ – যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের রিপাবলিকান পার্টি বিজয়ী হয়।

২০২০ – নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নেন জেসিন্ডা আরডার্ন।

জন্ম

১২৭১ – মাহমুদ ঘাজান; মঙ্গোল শাসক।

১৮৫৪ – পল সাবাতিয়ে; নোবেলজয়ী ফরাসি রসায়নবিদ।

১৮৭০ – চিত্তরঞ্জন দাশ; বাঙালি আইনজীবী ও রাজনীতিবিদ।

১৮৮৫ – উইল ডুরান্ট; মার্কিন ইতিহাসবিদ, দার্শনিক ও লেখক।

১৮৮৭ – বিপিনবিহারী গঙ্গোপাধ্যায়; ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী।

১৮৮৮ – আশুতোষ চৌধুরী; লোকগীতি সংগ্রাহক ও কবি।

১৮৯২ – জে বি এস হ্যালডেন; ব্রিটিশ-ভারতীয় বিজ্ঞানী।

১৮৯৩ – প্রতিমা ঠাকুর; লেখক, কবি, চিত্রশিল্পী ও নৃত্যশিল্পী।

১৯০৫ – ধীরাজ ভট্টাচার্য; বাংলা ও হিন্দি চলচ্চিত্রের অভিনেতা।

১৯১৮ – বাণী রায়; বাঙালি কবি ও সাহিত্যিক।

১৯৩৬ – উভে জেলার; জার্মান ফুটবলার।

১৯৫৪ – জেফ্রি স্যাক্স; মার্কিন উন্নয়ন অর্থনীতিবিদ।

১৯৫৫ – করণ থাপার; ভারতীয় সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক।

১৯৫৯ – ব্রায়ান অ্যাডামস; কানাডীয় গায়ক ও গীতিকার।

১৯৬৪ – আবেদি পেলে; ঘানার প্রখ্যাত ফুটবলার।

১৯৭৪ – অ্যাঞ্জেলা নাথালিয়া গসসোও; জার্মান গায়িকা ও গীতিকার।

১৯৭৯ – ডেভিড সুয়াজো; হন্ডুরাসের ফুটবলার।

১৯৮৩ – মাইক হাঙ্কে; জার্মান ফুটবলার।

১৯৮৮ – বিরাট কোহলি; ভারতীয় ক্রিকেটার।

মৃত্যু

১৩৭০ – ক্যাসিমির তৃতীয়; পোল্যান্ডের রাজা।

১৮৭৯ – ক্লার্ক ম্যাক্সওয়েল; স্কটিশ গাণিতিক পদার্থবিজ্ঞানী জেমস।

১৯১৫ – ফিরোজ শাহ মেহতা; ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা।

১৯৩০ – খ্রিস্টিয়ান আইকম্যান; নোবেলজয়ী ডাচ চিকিৎসক ও রোগবিদ।

১৯৪৪ – আলেক্সিস কারেল; নোবেলজয়ী ফরাসি সার্জন ও জীববিজ্ঞানী।

১৯৫৫ – মরিস উট্রিলো; ফরাসি চিত্রশিল্পী।

১৯৬০ – ম্যাক সেনেট; কানাডীয় বংশোদ্ভূত মার্কিন অভিনেতা, পরিচালক ও প্রযোজক।

১৯৭৪ – অহীন্দ্র চৌধুরী; বাঙালি অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব।

১৯৭৫ – এডওয়ার্ড লরি টাটম; নোবেলজয়ী মার্কিন জেনেটিসিস্ট।

১৯৮২ – জাক তাতি; ফরাসি চলচ্চিত্র নির্মাতা।

২০০৬ – ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

২০০৭ – নিল্স লিডহলম; সুইডিশ ফুটবলার ও কোচ।

২০১১ – ভূপেন হাজারিকা; ভারতীয় সংগীতশিল্পী।

২০১২ – শান্তিগোপাল পাল; কিংবদন্তি বাঙালি যাত্রাশিল্পী।

২০২১ – মারিলিয়া মেন্ডনকা; ব্রাজিলের জনপ্রিয় গায়িকা।

/জেএইচ/