আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশির ঝুলন্ত মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুর সংবাদদাতা

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১২: ৫৩

মো. হেলাল। ছবি: সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে মো. হেলাল (২৫) নামে এক প্রবাসী বাংলাদেশির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের দাবি, তাকে সহকর্মী ও মালিক পক্ষের লোকেরা হত্যার পর মরদেহ ঝুলিয়ে রেখেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হেলালের বাবা নুর আলম।
হেলালের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে। ২০২৩ সালের নভেম্বর মাসে চাকরির খোঁজে আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন তিনি।
হেলালের বাবা নুর আলম অভিযোগ করে বলেন, গত ১১ এপ্রিল আমিরাতের শারজাহ শহরে ১০ নং ইন্ডাস্ট্রিয়াল এলাকায় নিজ কর্মস্থলে হেলালকে হত্যা করা হয়েছে। পরে তার মরদেহ টয়লেটে ঝুলিয়ে রাখা হয়। তিনি হেলালের এক সহকর্মীর মাধ্যমে ছেলের মৃত্যুর খবরটি জানতে পারেন।
তিনি আরও বলেন, ‘আমার ছেলে আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে।’
এই ঘটনায় বাংলাদেশ সরকারের মাধ্যমে আমিরাত সরকারের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানান হেলালের পরিবারের সদস্যরা। পাশাপাশি তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন তারা।
জানা গেছে, প্রবাসী হেলাল আরব আমিরাতের শারজাহ শহরের ‘নুর আল কামাল পেইন্ট কোনট্রাকটিং’ নামের একটি কোম্পানিতে পেইন্টার হিসেবে কাজ করতেন। তার মৃত্যুর খবরে পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।

/এফআর/

ইরানের বন্দর অবরোধ শুরু যুক্তরাষ্ট্রের, জবাব দেওয়ার হুমকি