রাজধানীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৮৪, সর্বাধিক মিরপুরে

সিজেডএন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬৬২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর মধ্যে মিরপুর থেকে সর্বাধিক ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ৪৩টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৬ জন, লালবাগ ৭৮, ওয়ারী ৯৩, মতিঝিল ৮, তেজগাঁও ৯২, মিরপুর ১৪০, গুলশান ৭৮, উত্তরা ৫৭ এবং গোয়েন্দা বিভাগে ৬ জন করেছে।
অভিযানে ৪ হাজার ৬২১ পিস ইয়াবা, ৭১২ গ্রাম গাঁজা, ৩০ গ্রাম হেরোইন ও আমদানি নিষিদ্ধ ৩০০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ইস্কাফ উদ্ধার করা হয়। এছাড়া ১টি চায়নিজ কুড়াল, ২টি চাকু, ১টি মোটরসাইকেল, ৫টি মোবাইল ফোন ও নগদ ৩৩ হাজার ৮২০ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপি।

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৯৮