শিরোনাম

মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জন, পাত্র কে

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জন, পাত্র কে
মিমি চক্রবর্তী

ভারতীয় বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ঘিরে আবারও বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী নাকি আগামী ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। বিয়ের জন্য পাহাড়ঘেরা কালিম্পংকে বেছে নেওয়া হয়েছে বলে জোর আলোচনা চলছে টালিপাড়ায়।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ইতিমধ্যেই নাকি মিমির বিয়ের প্রস্তুতি শুরু হয়েছে। ঘনিষ্ঠজনদের মধ্যে আমন্ত্রণপত্র দেওয়ার কাজও চলছে। তবে বিয়ের খবর এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি মিমি চক্রবর্তী। এদিকে পাত্র কে সে বিষয় নিয়েও চলছে আলোচনা। তবে শোনা যাচ্ছে মিমির হবু জীবনসঙ্গী বিনোদন জগতের কেউ নন। তিনি ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা। তার নাম সিদ্ধার্থ। অভিনয়জগতের বাইরে থাকা এই ব্যক্তির সঙ্গেই নাকি নতুন জীবন শুরুর পরিকল্পনা করেছেন তিনি।

২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিমি চক্রবর্তী। তবে ‘বোঝে না সে বোঝে না’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। অভিনয়ে সফলতার পর ২০১৯ সালে রাজনীতিতে পা রাখেন এই অভিনেত্রী। ওই বছর ভারতীয় সাধারণ নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে যাদবপুর লোকসভা নির্বাচনে বিজয়ী হয়ে সাংসদ হন।

বর্তমানে সৃজিত মুখার্জির ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমায় অভিনয় করছেন মিমি। আগামী দুর্গাপূজাতেই প্রেক্ষাগৃহে আসবে তার নতুন এই ছবি। এছাড়া আরও একাধিক কাজের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

/জেএইচ/