শুভশ্রীর পর ইধিকার সঙ্গে রোমান্স, আলোচনায় দেব

বিনোদন ডেস্ক

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা দেব। অভিনেত্রী ইধিকা পালের সঙ্গে একটি আইটেম গানে জুটি বেধেছেন তিনি। পর্দায় তাদের কেমিস্ট্রি আবারও দর্শকের মন জয় করে নিয়েছেন। মূলত দেব-শুভশ্রী গাঙ্গুলীর আসন্ন সিনেমা ‘দেশু ৭’-এর আইটেম গান ‘ইলিশ চন্দনা’-তে ইধিকার সঙ্গে রোম্যান্সে মেতে উঠতে দেখা গেছে এই অভিনেতাকে।
আসছে দুর্গাপূজা মুক্তি পাবে সিনেমাটি। তবে এর আগেই গানটি প্রকাশ করেছে দেবের প্রযোজনা প্রতিষ্ঠান ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস।’ এটি দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে। তাদের একাংশের মতে, শুভশ্রীর চেয়ে ইধিকার সঙ্গেই বেশি মানিয়ে নিয়েছেন দেব।
কিছুদিন আগে অভিনেত্রী শুভশ্রীর সঙ্গে রোম্যান্টিক পোজে ছবি দিয়ে আলোচনায় রয়েছেন এই অভিনেতা। সেইসঙ্গে তাদের পুরোনো প্রেমের প্রসঙ্গও টেনেছেন অনেকে। তবে সমালোচকদের ধারণা, সিনেমার প্রচারের স্বার্থে আগেই শুভশ্রীর সঙ্গে পর্দায় হওয়া ঘনিষ্ঠ ছবিগুলো প্রকাশ করছেন দেব।
তবে ‘ইলিশ চন্দনা’ নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের বার্তা ভিন্ন। আসন্ন দুর্গাপূজা মাতাতে বিশেষ উৎসবের গান হিসেবে এটি মুক্তি দেওয়া হয়েছে। তারা বলছে, ‘এবার পুজো মাতাবে মাছের ও নাচের রানি!’।
সামাজিক মাধ্যমে নিজের ভেরিফায়েড একাউন্টেও গানের দৃশ্যে থাকা ইধিকার সঙ্গে কিছু রোম্যান্টিক পোজের ছবি প্রকাশ করেছেন দেব। তবে শুধু দেব-ইধিকাই নয়, গানটিতে আরও নজর কেড়েছেন টলিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যও।
এর আগেও দেবের সঙ্গে কাজ করেছেন ইধিকা। ‘খাদান’ সিনেমার ‘কিশোরী’ গানে এই জুটির নাচ দর্শকদের নজর কেড়েছিল।

হুট করেই হ্যাপিলি ম্যারিড হয়ে যাব: কেয়া পায়েল