কত টাকার মালিক কোয়েল মল্লিক, জানা গেলো হলফনামায়

বিনোদন ডেস্ক

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যুক্ত তিনি। নতুন খবর হলো- তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর সোমবার (৫ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন তিনি। এর আগের দিনই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য তাকে দলের প্রার্থী হিসেবে মনোনীত করেছে। মনোনয়নপত্রে তার নাম রুক্মিণী মল্লিক।
এদিকে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা থেকে প্রকাশ্যে এসেছে কোয়েল ও তার প্রযোজক স্বামী নিসপাল সিং রানের সম্পত্তির পরিমাণ।
হলফনামা অনুযায়ী, কোয়েলের আয়ের প্রধান মাধ্যম অভিনয়, ব্যবসা এবং ব্যাংকে গচ্ছিত আমানতের সুদ। ২০২৩-২৪ অর্থবর্ষে কোয়েলের বাৎসরিক আয় ছিল প্রায় ৩ কোটি ২৬ লক্ষ টাকা। শেয়ারবাজার, মিউচুয়াল ফান্ড ও ব্যাংকে বিপুল বিনিয়োগসহ তার মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ১৬ কোটি ৭০ লক্ষ টাকা।
তার কাছে প্রায় ২ কোটি ৬৫ লক্ষ টাকার স্বর্ণ ও রত্নের গহনা রয়েছে। এছাড়া ১৩ লক্ষ ৬৫ হাজার টাকা মূল্যের একটি বিলাসবহুল ‘রোলেক্স’ ব্র্যান্ডের ঘড়ি রয়েছে তার সংগ্রহে।
প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সংসদ সদস্য নির্বাচিত হয়ে দিল্লিতে পাড়ি দিয়েছিলেন কোয়েল মল্লিক। তবে ভোটের পর আচমকা পদত্যাগ করে কয়েক মাস ব্যবধানে আবার বিজেপির টিকিটে রাজ্যসভার প্রার্থী হয়েছেন তিনি। এজন্য অবশ্য নেটিজেন ও রাজনীতিবিদদের কটাক্ষের শিকার হচ্ছেন তিনি। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সংসদ সদস্য মহুয়া মিত্র কোয়েলকে ‘গদ্দার’ বলে কটাক্ষ করেন।

পশ্চিমবঙ্গে মুসলিম উপাধ্যক্ষকে পদত্যাগে বাধ্য করলো আরএসএসের ছাত্র সংগঠন