ভারতে পাকিস্তানি ওয়েব সিরিজ নিষিদ্ধের দাবিতে প্রধানমন্ত্রী মোদিকে চিঠি

বিনোদন ডেস্ক

পাকিস্তানের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক দীর্ঘদিন ধরেই ভালো যাচ্ছে না। এর প্রভাব পড়েছে শোবিজ অঙ্গনেও। ভারত থেকে পাকিস্তানি তারকাদের বের করা দেওয়া হয়েছে। এবার পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত ওয়েব সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামেত লো’ ভারতে মুক্তি না দেওয়ার দাবি উঠেছে। শুধু এটাই নয়, সিরিজটি নিষিদ্ধ করার পাশাপাশি দেশটির ওটিটি প্ল্যাটফর্ম, টেলিভিশন ও প্রেক্ষাগৃহে পাকিস্তানি বিনোদনমূলক কনটেন্ট স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)।

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২৪ নভেম্বর পাঠানো দুই পৃষ্ঠার চিঠিতে স্বাক্ষর করেছেন সংগঠনটির সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত। দেশটির তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং নেটফ্লিক্স ইন্ডিয়াকেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে। পরে সংগঠনটির নিজস্ব এক্স অ্যাকাউন্টে চিঠিটি প্রকাশ করা হয়।
চিঠিতে পাকিস্তানের সঙ্গে ভারতের সাম্প্রতিক ও অতীতের উত্তেজনার প্রসঙ্গ তুলে ধরেছে সংগঠনটি। বিশেষ করে ২০১৯ সালের পুলওয়ামা হামলা এবং ২০২৫ সালের ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ২০২৫ সালের ৮ মে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনার কথাও উল্লেখ করা হয়। সংগঠনটির দাবি, ওই নির্দেশনায় পাকিস্তানি উৎসের কনটেন্ট প্রচার বন্ধের কথা বলা হয়েছিল।
এআইসিডব্লিউএর পক্ষ থেকে চারটি দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে, ভারতে সিরিজটির মুক্তি বন্ধ রাখা, ওটিটি প্ল্যাটফর্মগুলোকে সরকারি নির্দেশনা মেনে চলতে বাধ্য করা এবং পাকিস্তানি সিনেমা, সিরিজ ও শিল্পীদের অংশগ্রহণে নির্মিত কনটেন্ট নিষিদ্ধ করতে স্থায়ী আইন প্রণয়ন। এক্সে দেওয়া পোস্টে সংগঠনটি লিখেছে, সন্ত্রাসের কোনো করতালি নেই, সবার আগে দেশ।

সিরিজটি আগামী ৪ ডিসেম্বর নেটফ্লিক্সে বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে ফাওয়াদ ও মাহিরার পাশাপাশি অভিনয় করেছেন হানিয়া আমির ও সানাম সাঈদ। ফারহাত ইশতিয়াকের জনপ্রিয় উর্দু উপন্যাস অবলম্বনে এটি নির্মিত হয়েছে। এটি নেটফ্লিক্সের প্রথম পাকিস্তানি অরিজিনাল সিরিজ।
এদিকে সিরিজটির ট্রেলার প্রকাশ করে মুক্তির তারিখ ঘোষণা করেছে নেটফ্লিক্স। তবে ভারতে এটি প্রচারিত হবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি জনপ্রিয় এই প্ল্যাটফর্মটি। যদিও নেটফ্লিক্স ইন্ডিয়ার আসন্ন কনটেন্টের তালিকায় সিরিজটির নাম রয়েছে। ফলে নির্ধারিত সময়ে ভারতে সিরিজটি মুক্তি পাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

জীবনে সব চেষ্টা প্রত্যাশিত ফলাফল নিয়ে আসে না: মাহি