ন্যানসির বিচ্ছেদের ঘোষণা, তারপর পোস্ট উধাও

নিজস্ব প্রতিবেদক

মাত্র ১৫ দিন আগেও স্বামী মহসীন মেহেদীর সঙ্গে হাস্যোজ্জ্বল একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। ছবিতে দুজনের মুখেই ছিলো আনন্দের ছাপ। ভালোবাসায় মোড়ানো ক্যাপশনও দিয়েছিলেন ন্যানসি। অথচ সেই হাসিমাখা মুহূর্তের দুই সপ্তাহ না পেরোতেই বিচ্ছেদের ঘোষণা দিয়ে সবাইকে চমকে দেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) হঠাৎ করেই স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন এই গায়িকা। তবে ঘোষণার রেশ কাটতে না কাটতেই ঘটলো নতুন নাটকীয়তা। রাত পোহাতে না পোহাতেই ন্যানসির ফেসবুক পেজ থেকে উধাও হয়ে গেছে বিচ্ছেদের সেই পোস্ট।
ধারণা করা হচ্ছে, নিজেই পোস্টটি মুছে দিয়েছেন তিনি। কিন্তু কেন এই সিদ্ধান্ত? বিচ্ছেদের ঘোষণা দিয়েও কেন সরিয়ে নিলেন পোস্টটি? বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি ন্যানসি। ফলে তার বিবাহ বিচ্ছেদ নিয়ে নতুন করে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও কৌতূহল।
বুধবার (২৫ নভেম্বর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোষ্টে ন্যানসি লিখেন, মেহেদী ও আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে পথচলা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, আজ তার সমাপ্তি ঘটেছে। একসঙ্গে কাটানো দীর্ঘ সময়ের অসংখ্য স্মৃতি ও অভিজ্ঞতার পর আমরা দুজন এখন আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি লিখেন, জীবন নিজের নিয়মেই এগিয়ে চলে। আশা করি, জীবনের এই নতুন অধ্যায় আমি শক্তি, মর্যাদা ও মানসিক প্রশান্তির সঙ্গে গ্রহণ করতে পারব। সবসময় পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে মেহেদীকে বিয়ে করেন ন্যানসি। ২০২২ সালের জুনে তাদের ঘরে জন্ম নেয় এক কন্যাসন্তান।
এর আগে ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেন তিনি। তাদের মেয়ে রোদেলা এখন মায়ের সঙ্গে থাকে। ২০১২ সালে ভেঙে যায় সেই সংসার।
২০১৩ সালে নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যানসি। এই সংসারেও এক কন্যাসন্তানের মা হন তিনি। তবে ২০২১ সালে দ্বিতীয় সংসারের বিচ্ছেদের খবর জানান গায়িকা।

রাজনৈতিক পরিচয়ের চেয়ে শিল্পী পরিচয়কে বেশি সম্মান করি: ন্যান্সি