চাচার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ন্যান্সির

চাচার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ন্যান্সির
বিনোদন ডেস্ক

নিজের চাচার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনেছেন গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি। বুধবার (৮ জুলাই) রাতে সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে জমির একটি ভিডিও প্রকাশ করেছেন গায়িকা।
ক্যাপশনে তিনি লেখেন, ‘নড়াইল জেলার বড়দিয়া, আমার গ্রামের বাড়ি। ওখানে বাস স্ট্যান্ডের সাথে লাগোয়া যে জায়গা আছে তার প্রায় অর্ধেক আমাদের জমি। আওয়ামী লীগের আমলে সেজো চাচা তৎকালীন স্থানীয় লীগ নেতার ক্ষমতায় ওই জমি দখল করেছিল।’
ওই সময় স্থানীয় প্রশাসনের সহায়তা চাইলে পাননি বলে জানান ন্যান্সি। তিনি বলেন, ‘আইনি সহায়তা পাইনি। সম্প্রতি আমার বড় ভাই গিয়েছিলো, প্রথমে চাচা গেট খুলতেই রাজী হয়নি! সামনের খাস জমি মাদ্রাসা নির্মাণের কথা বলে কী বানিয়ে রেখেছে সেটা আপনারাই দেখুন।’
সবশেষ তিনি লেখেন, ‘আশা করি, এবার ন্যায় বিচার পাবো। শীঘ্রই আসবো, ইনশাআল্লাহ।’
ন্যান্সির ওই পোস্টে নেটিজেনরা বিভিন্ন কমেন্ট করছেন। রাকিব হাসান নামের একজন কমেন্টে লেখেন, ‘পারিবারিক বিষয়গুলোকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়। এখন হয়তো আপনি ক্ষমতার অপব্যবহার করতে পারেন যা আগে আপনার চাচা করেছেন। পারলে এগুলো পারিবারিকভাবে মীমাংসা করে ফেলেন।’
এর রিপ্লাইতে ন্যান্সি বলেন, ‘আমার ন্যায্য পাওনা, ক্ষমতার অপব্যবহার করবো কেনো?’
আবার অনেকেই মামলা করার পরামর্শ দিয়েছেন। জবাবে গায়িকা বলেন, ‘করেছিলাম, লাভ হয়নি। সে তখন রাজনৈতিক জোর খাটিয়ে ২০২১ সালে পুরো জায়গা বাউন্ডারি করে দখল নেয়।’

দায়িত্ব নিলো শিল্পী সমিতির নতুন কমিটি