শিরোনাম

দায়িত্ব নিলো শিল্পী সমিতির নতুন কমিটি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
দায়িত্ব নিলো শিল্পী সমিতির নতুন কমিটি
বিদায়ী কমিটির সভাপতি মিশা সওদাগরের কাছে শপথ নিচ্ছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি শিবা শানু

নির্বাচনের প্রায় এক সপ্তাহ পর শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (বিএফডিসি) ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী পরিষদ।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় বিদায়ী কমিটির সভাপতি মিশা সওদাগর নবনির্বাচিত সভাপতি শিবা সানুকে শপথ পাঠ করান। এরপর শিবা শানু নবনির্বাচিত সাধারণ সম্পাদক জয় চৌধুরীসহ কমিটির বাকি সদস্যদের শপথ বাক্য পাঠ করান। ঢাকার বাইরে থাকায় শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে পারেননি সহ-সভাপতি ইলিয়াস কোবরা।

শপথের আনুষ্ঠানিকতা শুরু হয় প্রয়াত চলচ্চিত্র শিল্পীদের স্মরণে দোয়া ও মোনাজাতের মাধ্যমে। এরপর মূল অনুষ্ঠানের সূচনা করেন অভিনেতা ও নির্মাতা কাজী হায়াত। তিনি এবারের নির্বাচনে আপিল কমিটির সদস্য ছিলেন জানিয়ে বলেন, আমার চোখে সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। এখন আপিল কমিটির সদস্য হিসেবে নির্বাচিত নতুন কমিটিকে শপথ গ্রহণের অনুমতি দিলাম।’

বিদায়ী সভাপতি মিশা সওদাগর আশা প্রকাশ করেন, শানু ও জয়ের নেতৃত্বে আগামী দিনে চমৎকার এবং গতিশীল একটি নেতৃত্ব পাবে সংগঠনটি।

অনুষ্ঠানে চলচ্চিত্র প্রযোজক ও নেতা খোরশেদ আলম খসরু নতুন কমিটির কাছে চলচ্চিত্রের স্বার্থে নীতিমালা অনুসরণের দাবি তোলেন।

প্রসঙ্গত, গত ৩ জুলাই উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে লচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন খল অভিনেতা শিবা শানু। আর সাধারণ সম্পাদক হন নায়ক জয় চৌধুরী। এছাড়া সহ-সভাপতি হয়েছেন ডি এ তায়েব ও ইলিয়াস কোবরা। সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন কামরুজ্জামান কমল।

অন্যদিকে কার্যকরী সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন কায়েস আরজু, আলীরাজ, নাসরিন, জেসমিন আক্তার, সুশান্ত, শিপন মিত্র, শামীম খান (চিকন আলী), রাকা, শিরিন শিলা, কাবিলা এবং ফরহাদ।

/জেএইচ/