রুনা লায়লাকে সম্মাননা দেবে শিল্পকলা একাডেমি

সিজেডএন ডেস্ক

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লাকে সম্মাননা প্রদান করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এ লক্ষ্যে আগামী ২৪ জুলাই এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ।
জানা গেছে, জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় কিংবদন্তি শিল্পী রুনা লায়লাকে সম্মাননা প্রদান করা হবে এবং অনুষ্ঠিত হবে একক সংগীতানুষ্ঠান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানে বন্যার্তদের সাহায্যার্থে গাইবেন তিনি।
বন্যার্তদের সহযোগিতায় টিকিটের মূল্য থাকছে ২০০০, ৩০০০ এবং ৫০০০ টাকা। অনুষ্ঠানে প্রাপ্ত অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এতে সভাপতিত্ব করবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।
স্বাগত বক্তৃতা করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ।
শিল্পকলা একাডেমি সূত্র জানায়, দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা ও জনপ্রিয় সংগীত তারকা রুনা লায়লা একক সঙ্গীতানুষ্ঠানে বিভিন্ন ভাষায় তার জনপ্রিয় ও বিখ্যাত গানগুলো গাইবেন।
প্রসঙ্গত, বরেণ্য কণ্ঠশিল্পী রুনা লায়লা বাংলাদেশের সীমানা ছাড়িয়ে অনেক আগেই বাংলা ভাষায় অসংখ্য জনপ্রিয় গান যেমন উপহার দিয়েছেন তেমনি আন্তর্জাতিক পরিমণ্ডলে উর্দু, হিন্দি, ইংরেজিসহ বিভিন্ন ভাষায় গান গেয়েছেন।
রুনা লায়লা বাংলাদেশের সংগীত ভুবনের এক অনন্য দীপশিখা, যিনি আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সাংস্কৃতিক মর্যাদা প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখে চলেছেন। তার কণ্ঠে সংগীত কেবল বিনোদনের অনুষঙ্গ নয়, তা হয়ে উঠেছে সৌন্দর্যবোধ, মানবিকতা, আবেগ, প্রেম, দেশাত্মবোধ এবং সাংস্কৃতিক ঐক্যের এক চিরন্তন ভাষা।

রুনা লায়লার সঙ্গে গজলে কণ্ঠ মেলালেন বাপ্পা