আবারও ঢাকা মাতাবেন আতিফ আসলাম

আবারও ঢাকা মাতাবেন আতিফ আসলাম
বিনোদন ডেস্ক

আবারও ঢাকা মাতাতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। গায়ক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ২৪ জুলাই ৩০০ ফিটের ক্রিকেটার্স একাডেমিতে ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের কনসার্টে অংশ নেবেন তিনি। এতে আরও পারফর্ম করবে বাংলাদেশের মেঘদল ও লেভেল ফাইভ।
সামাজিকমাধ্যম ফেসবুকে আতিফ আসলামের ভেরিফায়েড একাউন্টে দেওয়া এক পোস্টে জানানো হয়, ‘ঢাকা-জুলাই ২৪, ২০২৬’। সঙ্গে জুড়ে দিয়েছেন টিকিটের লিংক https://getmyticket.live/।
কনসার্টটি আয়োজন করছে মেইন স্টেজ। তারা জানিয়েছে, ইতিমধ্যেই প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। বুধবার (৮ জুলাই) আয়োজনের ভেন্যু প্রকাশ ও টিকিট বিক্রি শুরু করেছে প্রতিষ্ঠানটি। তিনটি ক্যাটাগরিতে পাওয়া যাচ্ছে টিকিট। কনসার্ট শুরু হবে বিকাল ৫টায়, চলবে রাত ১০টা পর্যন্ত। তবে দুপুর ২টায় কনসার্টের গেট ওপেন হবে, আর বন্ধ হবে সন্ধ্যা ৬টায়।
আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে কাজী রাফসান বলেন, চলতি বছরের সবচেয়ে বড় আয়োজনের দারপ্রান্থে আমরা। শিল্পী থেকে শুরু করে পুরো টিম দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আমাদের কথা রাখতে পেরেছি।
তিনি আরও বলেন, গত বছর অনুষ্ঠানটি স্থগিত হওয়ার পর আমরা হাজারো দর্শকের কাছ থেকে একটি প্রশ্ন শুনেছি– শোটি কি আবার হবে? তখন আমরা বলেছিলাম, হ্যাঁ, আমরা ফিরে আসব। আমরা আনন্দের সঙ্গে বলতে পারি, সেই প্রতিশ্রুতি আমরা রক্ষা করেছি।’
কাজী রাফসান বলেন, দীর্ঘ সময় ধরে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে আমরা প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছি। যারা আমাদের ওপর আস্থা রেখেছেন, অপেক্ষা করেছেন এবং বিশ্বাস করেছেন যে কথা রাখব, তাদের প্রত্যেকের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। গত বছরের অসমাপ্ত একটি অধ্যায়কে পূর্ণতা দিতেই আমরা আবারও এ আয়োজন নিয়ে ফিরছি। আমরা বিশ্বাস করি, এই কনসার্ট শুধু একটি সংগীতানুষ্ঠান নয় বরং হাজারো দর্শকের আবেগ, প্রত্যাশা এবং ভালোবাসার এক মিলনমেলা হয়ে উঠবে।
গত বছরের ১৩ ডিসেম্বর কনসার্টটি হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে নিরাপত্তার কারণে অনুমতি পায়নি মেইন স্টেজ। আয়োজক প্রতিষ্ঠানটি তখন জানিয়েছিল, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর উদ্ভূত নিরাপত্তার কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় কনসার্টটি স্থগিত করা হয়েছে। তারা জানিয়েছিল, অনুষ্ঠানটি বাতিল নয় বরং উপযুক্ত সময়ে আবার আয়োজন করা হবে। সে হিসেবে কথা রেখেছে তারা।
আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, ২০২৫ সালের ‘মেইন স্টেজ শো’-এর জন্য যারা টিকিট কিনেছিলেন কিন্তু রিফান্ড নেননি, তাদের নতুন করে টিকিট কেনার কোনো প্রয়োজন হবে না। তাদের শুধু মেইনস্টেজডটশো ওয়েবসাইটে গিয়ে রি-ক্লেইম টিকেটে নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন যাচাই-বাছাই শেষে তাদের নামে নতুন টিকিট ইস্যু করা হবে এবং কোনো অতিরিক্ত অর্থ ছাড়াই হোম ডেলিভারির মাধ্যমে তা পৌঁছে দেওয়া হবে।
যারা টিকিট ফেরত দিয়ে রিফান্ডের আবেদন করেছিলেন কিন্তু এখনও রিফান্ড পাননি, তারাও চাইলে রিফান্ড আবেদন প্রত্যাহার করে টিকিট পুনরুদ্ধারের জন্য আবেদন করতে পারবেন। আবেদন যাচাই শেষে তাদের জন্যও নতুন টিকিট ইস্যু করে বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে।
পাকিস্তানি শিল্পী আতিফ আসলাম বলিউডের এক জনপ্রিয় নাম। ‘তু জানে না’, ‘ও লামহে ও বাতে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘পেহলি দফা’র মতো জনপ্রিয় গান দিয়ে বাংলাদেশের শ্রোতাদের মধ্যেও দারুণ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। আগেও বেশ কয়েকবার ঢাকা এসেছেন আতিফ।

ঢাকায় আতিফ আসলামের কনসার্ট বাতিল, হতাশ ফুয়াদ
ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত