শিরোনাম

ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার অনুপম রায়। ছবি: টাইমস অব ইন্ডিয়া

শুক্রবার (২৬ জুন) রাজধানীতে অনুষ্ঠিত হতে যাওয়া ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার অনুপম রায়ের বিশেষ কনসার্টটি স্থগিত করা হয়েছে। অনুষ্ঠান শুরুর মাত্র এক দিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আকস্মিক নির্দেশনায় এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন আয়োজকরা।

কনসার্টের যৌথ আয়োজক প্রতিষ্ঠান ইয়ামাহা মিউজিক বাংলাদেশ ও ট্রিপল টাইম কমিউনিকেশনস বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, ইভেন্টটির জন্য প্রয়োজনীয় সব ধরনের অনুমতি আগেই নেওয়া ছিল। তবে বৃহস্পতিবার (২৫ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপাতত কনসার্টটি স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়। শিল্পী অনুপম রায়ও নিশ্চিত করেছেন, বৃহস্পতিবার সকালে আয়োজকদের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবহিত করা হয়েছে।

রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ওয়ান ট্রু সাউন্ড’ শিরোনামের এ জমকালো আয়োজনে অনুপম রায়ের ব্যান্ডের পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় সংগীতদল ‘বেঙ্গল সিম্ফনি’রও পারফর্ম করার কথা ছিল। প্রিয় শিল্পীর কনসার্টটি এভাবে স্থগিত হয়ে যাওয়ায় ভক্তদের মনে বেশ হতাশা তৈরি হয়েছে। তবে আয়োজকরা জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে কনসার্টের নতুন তারিখ ঘোষণা করার চেষ্টা চলছে। যদি নতুন তারিখ নির্ধারণ করা সম্ভব না হয়, তবে টিকিট ক্রেতাদের অর্থ ফেরতের বিস্তারিত প্রক্রিয়া জানিয়ে দেওয়া হবে। এছাড়া কেউ চাইলে নিজ উদ্যোগে টিকিটের মূল্য ফেরত নিতে পারবেন।

/এমএকে/