এনসিপির কার্যালয়ে অগ্নিসংযোগ, জড়িতদের গ্রেপ্তারের দাবি

বগুড়া সংবাদদাতা

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে একদল দুর্বৃত্ত। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে নগরীর আলতাফুন্নেছা খেলার মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
এই ঘটনার আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দলটির নেতাকর্মীরা। তারা এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এনসিপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ঘটনার সময় কার্যালয়টি তালাবদ্ধ ছিল।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে তালাবদ্ধ কার্যালয়ের সামনে হঠাৎ আগুন জ্বলে ওঠে। কয়েক সেকেন্ডের মধ্যে আগুন নিভে যায়। এতে কার্যালয়ের বাইরে টাঙানো ব্যানার পুড়ে গেছে এবং শাটারের ওপর কালো দাগ পড়েছে। তবে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্রের কোনো ক্ষতি হয়নি।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে এ ঘটনার প্রতিবাদে ওই কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জেলা এনসিপি। দলটির নেতাদের অভিযোগ, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে পরিকল্পিতভাবে তাদের কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে।
সংবাদ সম্মেলনে জেলা এনসিপির আহ্বায়ক এম এস এ মাহমুদ বলেন, বুধবার রাত সাড়ে ১১টার দিকে দলীয় কার্যক্রম শেষে কার্যালয়ে তালা দিয়ে চলে যান নেতাকর্মীরা। পরে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা সেখানে আগুন দেয়। এতে কার্যালয়ের বাইরে থাকা ব্যানার ও ফেস্টুন পুড়ে গেছে। তবে ভেতরের আসবাবপত্র অক্ষত রয়েছে।
ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসন ও দলের কেন্দ্রীয় নেতাদের অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
এনসিপি নেতা মাহমুদ বলেন, রাজনৈতিক দলের কার্যালয়ে এ ধরনের অগ্নিসংযোগ উদ্বেগজনক। রাজনৈতিক মতপার্থক্য বা আদর্শগত ভিন্নতা থাকলেও আগুন দেওয়া ও ভয়ভীতি দেখিয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।
তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, রাজনৈতিক পরিবেশে সহনশীলতা, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও জনগণের প্রতি দায়বদ্ধতা বজায় রাখা জরুরি। সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে মানুষের গণতান্ত্রিক অধিকার এবং রাজনৈতিক স্বাধীনতা বাধাগ্রস্ত করা উচিত নয়।
এ সময় বগুড়াসহ সারা দেশে সব রাজনৈতিক দলের কার্যালয়, নেতাকর্মী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি রাজনৈতিক বিরোধ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে সমাধানের আহ্বান জানান তারা।