শীতে ফারিয়ার পছন্দ সেদ্ধ ডিম

শীতে ফারিয়ার পছন্দ সেদ্ধ ডিম
নিজস্ব প্রতিবেদক

শীতের আগমনে যেমন বদলে যায় পরিবেশ, তেমনি বদলে যায় মানুষের খাদ্যাভ্যাসেও। কুয়াশামাখা সকাল, রাস্তার ধারের গরম খাবার আর বাহারি পিঠার সুবাসে মেতে ওঠেন ভোজনরসিকরা। শীতকাল মানেই কারও কাছে পিঠাপুলির উৎসব, আবার কারও কাছে নানা স্বাদের খাবার উপভোগের সময়। এই ঋতুতে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ারও রয়েছে বিশেষ কিছু পছন্দ। তার শীতকালীন খাবারের তালিকায় সবার আগে রয়েছে রাস্তার পাশের গরম সিদ্ধ ডিম। পাশাপাশি পাটিসাপটা, ভাপা পিঠা, ভুট্টা, হালিম ও লুচিও বেশ পছন্দ করেন এই অভিনেত্রী।
শীতের প্রতি নিজের ভালো লাগার কথা জানিয়ে তিনি বলেন, শীত সবারই প্রিয় ঋতু। ঢাকা শহরে শীতের জন্য আমরা সারা বছর অপেক্ষা করি। এই সময়ে রাস্তার সিদ্ধ ডিম, পাটিসাপটা, ভাপা পিঠা, ভুট্টা, হালিম ও লুচি খেতে বেশ ভালো লাগে। আমার মনে হয়, এসব খাবারের জন্যই আমি শীতের অপেক্ষায় থাকি।
নুসরাত ফারিয়া বলেন, এখন কাজগুলো একটু গুছিয়ে নিতে করতে পারলে ডায়েট থেকেও কিছুদিনের ছুটি নেবো। তখন মনের আনন্দে এসব খাবার খাবো। শীতের আরেকটি মজার দিক হলো, এ সময় অনেক কাচ্চি খাওয়া যায়। কারণ, শীতকালে সবাই বিয়ের আয়োজন করেন।
তিনি বলেন, বিয়ের অনুষ্ঠান, গায়ে হলুদ, নাচ-গান সব মিলিয়ে উৎসবের আমেজ থাকে। খাওয়া-দাওয়া ও আনন্দ-উৎসবের কারণে শীত আমার সবচেয়ে প্রিয় ঋতু। আমার মনে হয়, ঢাকা তথা বাংলাদেশের শীত সবচেয়ে সুন্দর।

জীবনে সব চেষ্টা প্রত্যাশিত ফলাফল নিয়ে আসে না: মাহি