১৭ হাজার টাকার ন্যূনতম মজুরি পুনর্বিবেচনার দাবি শ্রমিক সংগঠনের

নিজস্ব প্রতিবেদক

পোশাকশ্রমিকদের জন্য নির্ধারিত ১৭ হাজার টাকার ন্যূনতম মজুরিকে অপ্রতুল ও অগ্রহণযোগ্য বলে দাবি করেছে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। একই সঙ্গে এটা পুনর্বিবেচনার আহবান জানিয়েছে তারা। এই লক্ষ্যে আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমান ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে স্মারকলিপি দেবে সংগঠনটি।
বুধবার দেওয়া এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি ইদ্রিস আলী ও সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন প্রধানমন্ত্রী ও শ্রমমন্ত্রীর প্রতি শ্রমিকদের ন্যূনতম মজুরির বিষয়টি পুনর্বিবেচনার আহবান জানান।
বিবৃতিতে বলা হয়, দ্রব্যমূল্য ও বাড়িভাড়াসহ জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় শ্রমিকেরা দীর্ঘদিন ধরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানিয়ে আসছেন। সেখানে ১৭ হাজার টাকা কোনোভাবেই তাদের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
নেতারা বলেন, শ্রম আইন অনুযায়ী জীবনযাত্রার ব্যয়, মুদ্রাস্ফীতি, উৎপাদনশীলতা ও শিল্পের সক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয় বিবেচনায় নিয়ে মজুরি পুনর্নির্ধারণ করা উচিত। অন্যথায় শ্রমিক অসন্তোষ বাড়লে এর দায় সরকার ও মালিকপক্ষকে নিতে হবে।