সুরের ঝড় তুলতে যাত্রা শুরু করলো ‘দুরন্ত’

বিনোদন ডেস্ক

দেশের সংগীতাঙ্গনে নতুন উদ্যম, স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করেছে নতুন ব্যান্ড ‘দুরন্ত’। ৬ জন মিউজিশিয়ানের সমন্বয়ে গঠিত ব্যান্ডটি নিজেদের প্রতিভা, সৃজনশীলতা ও স্বতন্ত্র সংগীত পরিবেশনার মাধ্যমে শ্রোতাদের নতুন কিছু উপহার দিতে চায়।
ব্যান্ডটির ভোকাল হিসেবে রয়েছেন টিটো। ড্রামসে সাঈদ আহমেদ, বেজ গিটারে এহসান, লিড গিটারে রাসেল ও ইকো এবং কিবোর্ডে রয়েছেন অতনু। বিভিন্ন বাদ্যযন্ত্রে পারদর্শী এই মিউজিশিয়ানরা একসঙ্গে কাজ করার মধ্য দিয়ে নিজস্ব অবস্থান গড়ে তুলতে চান।
‘দুরন্ত’ ব্যান্ডের মূল লক্ষ্য মানসম্মত সংগীত সৃষ্টি এবং শ্রোতাদের কাছে নিজস্ব ধারার সংগীত পৌঁছে দেওয়া। সংগীতের প্রতি ভালোবাসা, পারস্পরিক বোঝাপড়া ও সম্মিলিত প্রচেষ্টাকে পুঁজি করে সামনে এগিয়ে যেতে চান ব্যান্ডটির সদস্যরা।
ব্যান্ডটির ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে নিয়মিত সংগীতচর্চা, নিজস্ব মৌলিক গান তৈরি, সংগীতায়োজন এবং বিভিন্ন মঞ্চে সংগীত পরিবেশনা। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও নিজেদের গান ও পরিবেশনা তুলে ধরার পরিকল্পনা রয়েছে তাদের। এসব উদ্যোগের মাধ্যমে শ্রোতাদের সঙ্গে নিবিড় সংযোগ তৈরি করতে চান সদস্যরা।

বর্তমান সময়ে সংগীতাঙ্গনে নতুন ব্যান্ডের আত্মপ্রকাশ একদিকে যেমন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে, অন্যদিকে নিজেদের যোগ্যতা ও স্বকীয়তা প্রমাণের চ্যালেঞ্জও তৈরি করে। সেই চ্যালেঞ্জ গ্রহণ করেই পথচলা শুরু করেছে ‘দুরন্ত’।
ব্যান্ডটির ব্যান্ডের সদস্যরা: টিটো (ভোকাল), সাঈদ আহমেদ (ড্রামস), এহসান (বেজ গিটার), রাসেল (লিড গিটার), ইকো (লিড গিটার) ও অতনু (কিবোর্ড)।
/এবি/