ফ্ল্যাটের নিবন্ধন ফি অর্ধেক করাসহ আবাসন ব্যবসায়ীর ৫ দফা প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

জমি কেনাবেচার ক্ষেত্রে মৌজা দরের বদলে নতুন বাজারমূল্য নির্ধারণ, ফ্ল্যাট নিবন্ধনের মূল্য বৃদ্ধি আর গৃহঋণের সুদের উচ্চ হারের কারণে আবাসন ব্যবসায় ধস নামার আশঙ্কা করছেন অনেকেই। আবাসন ব্যবসায়ীরা মনে করছেন, বিশেষ করে নিবন্ধন খরচ বেশি আর গৃহঋণের উচ্চ হারের কারণে মধ্যবিত্তরা ফ্ল্যাট কেনা থেকে দূরে সরে যাবেন। এমন অবস্থায় ফ্ল্যাটের নিবন্ধন খরচ এবং গৃহঋণের সুদের হার কমানোসহ সরকারের কাছে ৫ দফা দাবি তুলে ধরেছেন আবাসন ব্যবসায়ী মোহাম্মদ শাহাদাত হোসেন।
সম্প্রতি জেমস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন এক ফেসবুক পোস্টে এসব বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন। তার সেই ৫ দফা প্রস্তাব সিটিজেন জার্নালের পাঠকদের জন্য তুলে ধরা হলো–
১. গৃহঋণের সুদ ৭-৮% এ নামিয়ে আনা: মধ্যবিত্ত একটা ফ্ল্যাট কিনতে চায়, কিন্তু ১৪% সুদে সম্ভব না। সুদ কমলে হাজার হাজার ফ্ল্যাট বিক্রি হবে, সরকারও বেশি রাজস্ব পাবে।
২. রেজিস্ট্রেশন খরচ যৌক্তিক করা: বর্তমানে ১০-১২% রেজিস্ট্রেশন খরচের কারণে অনেকেই কম মূল্য দেখায়। এটা ৫-৬% করলে সরকারের রাজস্ব বরং বাড়বে, কমবে না।
৩. ওয়ান স্টপ সার্ভিস: রাজউক, ওয়াসা, তিতাস, ডেসকো– সব অনুমোদন এক ছাদের নিচে দ্রুত দিতে হবে।
৪. নির্মাণ সামগ্রীর দাম নিয়ন্ত্রণ: সিন্ডিকেট ভেঙে রড-সিমেন্টের দাম স্থিতিশীল রাখতে হবে।
৫. দীর্ঘমেয়াদী নীতি: প্রতি বছর ড্যাপ (DAP) পরিবর্তন নয়, ২০ বছরের জন্য একটি স্থিতিশীল নীতি চাই।