কে হচ্ছেন নতুন জেমস বন্ড

কে হচ্ছেন নতুন জেমস বন্ড
সিটিজেন জার্নাল ডেস্ক

ড্যানিয়েল ক্রেগের বিদায়ের পর নতুন জেমস বন্ড খুঁজছে হলিউড। ২০২১ সালে মুক্তি পাওয়া ‘নো টাইম টু ডাই’ সিনেমায় সর্বশেষ ০০৭ চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। এরপর কেটে গেছে পাঁচ বছর। কিন্তু এখনো চূড়ান্ত হয়নি পরবর্তী জেমস বন্ডের নাম। এ নিয়ে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা।
শুরু থেকেই সম্ভাব্য বন্ড হিসেবে আলোচনায় ছিলেন ক্যালাম টার্নার, জ্যাক লোডেন, জশ ও’কনর, অ্যারন টেলর-জনসন, জ্যাকব এলর্ডি ও থিও জেমসের মতো অভিনেতারা। এমনকি সংগীতশিল্পী হ্যারি স্টাইলসের নামও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। তবে সম্প্রতি এই তালিকায় যুক্ত হয়েছেন আরও দুই পরিচিত মুখ। তাঁরা হলেন রবার্ট প্যাটিনসন ও নিকোলাস হল্ট।
ভ্যারাইটির ৯ নভেম্বরের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বন্ড নির্বাচনের প্রক্রিয়ায় এই দুই অভিনেতাও গোপনে স্ক্রিন টেস্ট দিয়েছেন। ফলে এত দিন আলোচনায় থাকা প্রার্থীদের সঙ্গে তাঁদের নাম যুক্ত হওয়ায় প্রতিযোগিতা আরও জমে উঠেছে।
এখন পর্যন্ত বিভিন্ন সূত্রের বরাতে পাওয়া খবর অনুযায়ী, বাজির বাজারে ক্যালাম টার্নারকে নিয়ে আগ্রহ সবচেয়ে বেশি। তবে জ্যাক লোডেন ও জশ ও’কনরও শক্ত অবস্থানে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। নতুন দুই অভিনেতার অন্তর্ভুক্তিতে শেষ পর্যন্ত কে বন্ডের চরিত্রটি পাচ্ছেন, তা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।
চূড়ান্ত বাছাইয়ে পাঁচ অভিনেতার নাম
চলতি বছরের মে মাসে নতুন জেমস বন্ড নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করে অ্যামাজন এমজিএম স্টুডিওস। কাস্টিংয়ের দায়িত্ব দেওয়া হয় নিনা গোল্ডকে। ‘গেম অব থ্রোনস’ ও ‘দ্য ক্রাউন’-এর মতো জনপ্রিয় সিরিজে কাস্টিংয়ের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
প্রাথমিক পর্যায়ে অনেক অভিনেতার নাম বিবেচনায় এলেও অক্টোবরের শেষ দিকে নির্বাচনপ্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর খবর প্রকাশিত হয়। ভ্যারাইটি ও দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, লন্ডনে সম্ভাব্য অভিনেতাদের স্ক্রিন টেস্ট নেওয়া হচ্ছে।
এই পরীক্ষায় শুধু অভিনয়দক্ষতাই নয়, শারীরিক সক্ষমতা, অ্যাকশন দৃশ্যে পারদর্শিতা, ক্যামেরার সামনে উপস্থিতি এবং সংলাপ উপস্থাপনের দক্ষতাও যাচাই করা হচ্ছে।
প্রথম দিকে ক্যালাম টার্নার ও জ্যাক লোডেনের নাম বেশি আলোচনায় ছিল। পরে সেই তালিকায় যুক্ত হন জশ ও’কনর। সর্বশেষ রবার্ট প্যাটিনসন ও নিকোলাস হল্টের স্ক্রিন টেস্টের খবর সামনে আসায় সম্ভাব্য প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচে।
তবে এই পাঁচজনের নাম নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি অ্যামাজন এমজিএম। সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতেই তাঁদের স্ক্রিন টেস্ট ও সম্ভাব্য প্রার্থী হওয়ার বিষয়টি জানা যাচ্ছে।
ক্যালাম টার্নার: সবচেয়ে এগিয়ে থাকার গুঞ্জন
৩৬ বছর বয়সী ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নার বেশ কিছুদিন ধরেই নতুন জেমস বন্ড হিসেবে আলোচনায় রয়েছেন। ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ সিরিজ, ‘দ্য বয়েজ ইন দ্য বোট’ এবং ‘মাস্টার্স অব দ্য এয়ার’-এ অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি তাঁর ব্যক্তিত্ব, পর্দায় উপস্থিতি এবং অ্যাকশনধর্মী চরিত্রে কাজের অভিজ্ঞতা তাঁকে সম্ভাব্য বন্ড হিসেবে এগিয়ে রেখেছে বলে মনে করছেন অনেকে। সাবেক জেমস বন্ড পিয়ার্স ব্রসনানও তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন। ‘দ্য অনলি লিভিং বয় ইন নিউইয়র্ক’ সিনেমায় দুজন একসঙ্গে অভিনয়ও করেছেন।
ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় রয়েছেন টার্নার। পপ তারকা ডুয়া লিপার সঙ্গে তাঁর সম্পর্কের খবর বেশ পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মজা করে বলছেন, টার্নার শেষ পর্যন্ত বন্ড হলে নতুন সিনেমার থিম সংয়ে কণ্ঠ দিতে পারেন ডুয়া লিপা।
জ্যাক লোডেন: বন্ড হওয়ার দৌড়ে শক্ত প্রতিদ্বন্দ্বী
৩৬ বছর বয়সী স্কটিশ অভিনেতা জ্যাক লোডেনও নতুন বন্ড হওয়ার দৌড়ে আলোচিত নাম। অ্যাপল টিভি প্লাসের গুপ্তচরধর্মী সিরিজ ‘স্লো হর্সেস’-এ রিভার কার্টরাইট চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। মঞ্চ ও চলচ্চিত্রে কাজের অভিজ্ঞতাও রয়েছে তাঁর।
লোডেনকে ঘিরে জল্পনা আরও বাড়িয়েছে তাঁর সহশিল্পী গ্যারি ওল্ডম্যানের একটি মন্তব্য। ওল্ডম্যান এমন ইঙ্গিত দিয়েছিলেন যে নতুন জেমস বন্ড হয়তো ইতিমধ্যে নির্বাচন করা হয়ে গেছে। এরপর অনেকে ধারণা করেন, তাঁর এই মন্তব্যের ইঙ্গিত জ্যাক লোডেনের দিকেই।
তবে এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। লোডেনের স্ত্রী অভিনেত্রী সার্শা রোনানও বিষয়টি নিয়ে তাঁদের সংসারে তেমন আলোচনা হয় না বলে জানিয়েছেন।
জশ ও’কনর: আলোচনায় নীরব প্রার্থী
‘দ্য ক্রাউন’, ‘চ্যালেঞ্জার্স’ ও ‘গডস ওন কান্ট্রি’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন জশ ও’কনর। বিশেষ করে ‘দ্য ক্রাউন’ সিরিজে প্রিন্স চার্লসের চরিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি পান তিনি।
চরিত্রের গভীরতা ফুটিয়ে তোলা এবং সংযত অভিনয়ের জন্য প্রশংসিত এই অভিনেতাকে নিয়েও বেশ কিছুদিন ধরে বন্ড হওয়ার গুঞ্জন রয়েছে। তবে অন্য সম্ভাব্য প্রার্থীদের মতো বিষয়টি নিয়ে প্রকাশ্যে খুব একটা কথা বলেননি তিনি।
অক্টোবরের শেষ দিকে চূড়ান্ত স্ক্রিন টেস্টের সম্ভাব্য তালিকায় তাঁর নাম আসার খবর প্রকাশিত হয়। ৫ নভেম্বর পর্যন্ত বাজির বাজারে তাঁর পক্ষে সমর্থন ছিল ১২ শতাংশ। তবে পরবর্তী সময়ে প্যাটিনসন ও হল্টের নাম যুক্ত হওয়ায় সেই হিসাবেও পরিবর্তন আসতে পারে।
রবার্ট প্যাটিনসন: ব্যাটম্যানের পর বন্ড
৪০ বছর বয়সী রবার্ট প্যাটিনসন হলিউডের পরিচিত মুখ। ‘টোয়াইলাইট’ সিরিজ থেকে জনপ্রিয়তা পাওয়া এই অভিনেতা পরে ‘টেনেট’, ‘দ্য লাইটহাউস’ এবং ‘দ্য ব্যাটম্যান’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন।
ভ্যারাইটির ৯ নভেম্বরের প্রতিবেদনে তাঁর স্ক্রিন টেস্টের খবর প্রকাশের পর নতুন বন্ড নির্বাচন নিয়ে আলোচনা আরও বেড়েছে। ব্যাটম্যান চরিত্রে অভিনয়ের মাধ্যমে সুপারহিরো জগতে পরিচিতি পাওয়া প্যাটিনসন এবার জেমস বন্ডের মতো জনপ্রিয় গুপ্তচর চরিত্রে আসতে পারেন কি না, তা নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।
পরিচালক ডেনিস ভিলনভের সঙ্গেও কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। ভিলনভের আসন্ন সিনেমা ‘ডিউন: পার্ট থ্রি’-তে অভিনয় করছেন প্যাটিনসন। ফলে পরিচালকের সঙ্গে তাঁর পেশাগত সম্পর্কও আলোচনায় এসেছে।
নিকোলাস হল্ট: নতুন করে আলোচনায়
৩৬ বছর বয়সী নিকোলাস হল্টও সম্ভাব্য বন্ড হিসেবে নতুন করে আলোচনায় এসেছেন। ‘এক্স-ম্যান’ সিরিজ, ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’, ‘দ্য গ্রেট’ ও ‘নসফেরাতু’র মতো কাজের মাধ্যমে নিজের অভিনয়দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। সম্প্রতি ‘সুপারম্যান’ সিনেমায় লেক্স লুথর চরিত্রেও অভিনয় করেছেন।
হল্টের অভিনয়জীবনে অ্যাকশন, ঐতিহাসিক ও মনস্তাত্ত্বিক নানা ধরনের চরিত্র রয়েছে। ফলে ভিন্ন ভিন্ন ঘরানার কাজে তাঁর অভিজ্ঞতা নতুন বন্ড চরিত্রের জন্য বিবেচনায় আসতে পারে বলে মনে করছেন অনেকে।
এর আগেও বন্ড হওয়ার সম্ভাব্য প্রার্থী হিসেবে তাঁর নাম আলোচনায় এসেছিল। তবে এবার স্ক্রিন টেস্ট দেওয়ার খবর প্রকাশিত হওয়ায় প্রতিযোগিতায় তাঁর অবস্থান নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।
বন্ড হওয়ার দৌড় থেকে বাদ পড়লেন যাঁরা
প্রাথমিক পর্যায়ে সম্ভাব্য বন্ড হিসেবে যাঁদের নাম শোনা গিয়েছিল, তাঁদের সবাই শেষ পর্যন্ত প্রতিযোগিতায় টিকে থাকতে পারেননি। দ্য গার্ডিয়ান ও ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, জ্যাক ও’কনেল ও জ্যাকব এলর্ডি চূড়ান্ত স্ক্রিন টেস্টে অংশ নিচ্ছেন না।
বিশেষ করে ‘এফোরিয়া’ ও ‘সল্টবার্ন’ সিনেমার অভিনেতা জ্যাকব এলর্ডিকে নিয়ে ভক্তদের মধ্যে বেশ আগ্রহ ছিল। বয়স, শারীরিক গঠন ও পর্দায় উপস্থিতির কারণে অনেকেই তাঁকে বন্ড চরিত্রের উপযুক্ত মনে করেছিলেন। তবে অক্টোবরের শেষ দিকে প্রকাশিত খবরে চূড়ান্ত পরীক্ষার তালিকায় তাঁর নাম না থাকার বিষয়টি সামনে আসে।
এ ছাড়া অ্যারন টেলর-জনসন, থিও জেমস, জনাথন বেইলি, হ্যারি স্টাইলস ও পল মেসকালসহ আরও কয়েকজনের নাম বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। তবে তাঁদের সবাই অডিশন দিয়েছেন, এমন কোনো নিশ্চিত তথ্য নেই।
নতুন বন্ড সিনেমা নিয়ে যা বললেন পরিচালক
পরবর্তী জেমস বন্ড সিনেমা পরিচালনার দায়িত্ব পেয়েছেন কানাডীয় নির্মাতা ডেনিস ভিলনভ। ‘ডিউন’, ‘ব্লেড রানার ২০৪৯’, ‘অ্যারাইভাল’ ও ‘প্রিজনার্স’-এর মতো সিনেমা নির্মাণ করে আন্তর্জাতিক পরিচিতি পেয়েছেন তিনি।
জেমস বন্ড সিরিজের ভক্ত হিসেবে পরিচিত ভিলনভের পরিচালনায় নতুন সিনেমাটি কেমন হবে, তা নিয়ে দর্শকদের আগ্রহ রয়েছে। তবে নতুন বন্ডের নাম নিয়ে এখনই কিছু বলতে চান না তিনি।
সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের এলএসি এমএ আর্ট + ফিল্ম গালায় সাংবাদিকেরা এ বিষয়ে তাঁকে প্রশ্ন করেন। জবাবে মজা করে ভিলনভ বলেন, ‘আজ রাতেই ঘোষণা করব, কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড!’ এরপরই নিজেকে সামলে নিয়ে বলেন, ‘আর বলছি না। কারণ, অ্যামি প্যাসকালের হার্ট অ্যাটাক হয়ে যাবে।’
তাঁর এই রসিকতায় অনুষ্ঠানে হাসির পরিবেশ তৈরি হলেও নতুন বন্ডের পরিচয় প্রকাশ করেননি পরিচালক। শুধু জানিয়েছেন, সিনেমাটির কাজ নিয়ে তিনি বেশ আনন্দিত।
চিত্রনাট্যে ‘পিকি ব্লাইন্ডার্স’-এর নির্মাতা
নতুন জেমস বন্ড সিনেমার চিত্রনাট্য লেখার দায়িত্ব পেয়েছেন স্টিভেন নাইট। জনপ্রিয় ব্রিটিশ সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’-এর স্রষ্টা হিসেবে পরিচিত তিনি। অপরাধজগৎ, ক্ষমতার দ্বন্দ্ব, রাজনৈতিক ষড়যন্ত্র ও জটিল চরিত্রের গল্প নির্মাণে তাঁর বিশেষ দক্ষতা রয়েছে। নতুন বন্ড সিনেমাতেও তাঁর লেখার স্বতন্ত্র বৈশিষ্ট্য দেখা যাবে কি না, তা নিয়ে আগ্রহ রয়েছে দর্শকদের।
সিনেমাটি প্রযোজনা করছেন অ্যামি প্যাসকাল ও ডেভিড হেইম্যান। নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন তানিয়া ল্যাপয়েন্তে। কাস্টিংয়ের দায়িত্ব পালন করছেন নিনা গোল্ড।
এদিকে বন্ড ফ্র্যাঞ্চাইজির সৃজনশীল নিয়ন্ত্রণেও এসেছে বড় পরিবর্তন। দীর্ঘদিন ধরে বারবারা ব্রোকলি ও মাইকেল জি উইলসনের পরিবার এই সিরিজের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়ন্ত্রণ করেছে। তবে ২০২৫ সালে অ্যামাজন এমজিএম স্টুডিওস ফ্র্যাঞ্চাইজিটির সৃজনশীল নিয়ন্ত্রণ নেওয়ার পর নতুন পরিকল্পনায় সিনেমাটি নির্মাণের সুযোগ তৈরি হয়েছে।
কবে জানা যাবে নতুন জেমস বন্ডের নাম
নতুন জেমস বন্ডের নাম ঘোষণার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সময়সূচি জানায়নি অ্যামাজন এমজিএম স্টুডিওস। তবে প্রযোজক অ্যামি প্যাসকাল চলতি বছরের আগস্টে ডেডলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন, বছরের শেষ দিকে নতুন বন্ডের নাম ঘোষণা করা হতে পারে।
প্যাসকাল জানিয়েছেন, নতুন অভিনেতা নির্বাচনের ক্ষেত্রে তারা অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোচ্ছেন। ড্যানিয়েল ক্রেগের মতো সফল একজন অভিনেতার জায়গায় অন্য কাউকে নেওয়া সহজ সিদ্ধান্ত নয়। নতুন অভিনেতার মাধ্যমে চরিত্রটিকে এমনভাবে ফিরিয়ে আনতে চান, যাতে দর্শকেরা পরিচিত বন্ডের পাশাপাশি নতুন কিছুর স্বাদও পান।
বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২০২৭ সালে নতুন সিনেমার শুটিং শুরু হতে পারে। আর মুক্তির সম্ভাব্য সময় ২০২৮ সাল। তবে শুটিং ও মুক্তির তারিখ কোনোটিই এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি।
সব মিলিয়ে নতুন জেমস বন্ড নির্বাচনের লড়াই এখন শেষ পর্যায়ের দিকে। পাঁচ অভিনেতার মধ্যে কে শেষ পর্যন্ত ০০৭-এর দায়িত্ব পান, তা জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য।