তানজিন তিশার বিরুদ্ধে আবারও মামলা, বাদীকে হুমকির অভিযোগ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
তানজিন তিশার বিরুদ্ধে আবারও মামলা, বাদীকে হুমকির অভিযোগ
অভিনেত্রী তানজিন তিশা

ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরীকে আবারও হুমকি দেওয়ার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর আগে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে মামলা করেছিলেন সানায়া চৌধুরী।

সোমবার (২৬ অক্টোবর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে নতুন এ মামলা করেন সানায়া চৌধুরী। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগ আমলে নিয়েছেন। একই সঙ্গে, অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।

অভিনেত্রী তানজিন তিশা
অভিনেত্রী তানজিন তিশা

বাদীর আইনজীবী শুভ্র সিনহা রায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ২৩ নভেম্বর অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।

/এফআর/