‘কবে বিয়ে করছেন’ প্রশ্নে যা বললেন সাফা কবির

বিনোদন ডেস্ক

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। ৩২ বছর পেরিয়ে গেলেও এখনো বিয়ে করেননি এই অভিনেত্রী। তার সমসাময়িক অনেক তারকাই বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সংসার ও অভিনয় সমানতালে চালিয়ে যাচ্ছেন। এজন্য কবে বিয়ে করছেন- প্রায়ই এমন প্রশ্ন শুনতে হয় তাকে। এমন প্রশ্ন নিয়ে বেশ বিরক্ত এই অভিনেত্রী।
সম্প্রতি এক আড্ডায় নিজের জীবনযাপন, অভিনয় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন সাফা কবির। সেখানে কবে বিয়ে করছেন এমন প্রশ্ন জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এসব প্রশ্ন একেবারেই ব্যক্তিগত।
চারপাশে বন্ধুদের বিয়ে ও সন্তান হচ্ছে, আর এর মধ্যে নিজের সিঙ্গেল থাকা নিয়ে তাকে প্রায়ই অযাচিত প্রশ্নের মুখে পড়তে হয় বলে জানান অভিনেত্রী। তার মতে এই সময়ে এসেও মানুষের বোঝা উচিত, এ ধরনের প্রশ্ন কারও জন্যই স্বস্তির নয়। মানুষের মানসিক স্বাস্থ্যের প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের মতো তারকাদেরও নিজের জীবন ও সময় দরকার, এটা সবার বোঝা উচিত।
তবে জীবনসঙ্গী কেমন হবে সে বিষয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী। নিজের জীবন নিয়ে সন্তুষ্ট জানিয়ে সাফা বলেন, সৃষ্টিকর্তার কৃপায় সুন্দর একটি জীবন কাটছে আমার। জীবনসঙ্গীর প্রসঙ্গে বলেন, শিক্ষিত, রসবোধসম্পন্ন ও ভালো মনের মানুষই তার পছন্দ।
অভিনয় নিয়ে সাফা বলেন, ‘পর্দায় একটি চরিত্রকে বাস্তবসম্মত করে ফুটিয়ে তোলা অনেক সময় কষ্টের। মানসিকভাবেও প্রভাব ফেলতে পারে। পেছনে নানা অস্বস্তিকর পরিস্থিতি বা ব্যস্ত সূচি থাকলেও দর্শকের ভালোবাসা পেতে সেরাটা দেওয়ার চেষ্টা করি আমি।’
নিজের কাজ নিয়ে কখনোই শতভাগ সন্তুষ্ট নন জানিয়ে সাফা বলেন, একজন শিল্পীর জন্য এই অসন্তুষ্টি থাকাই ভালো। ভবিষ্যতে ওয়েব ফিল্মে এবং বিশেষ করে অ্যাকশনধর্মী চরিত্রে কাজ করার আগ্রহের কথাও জানান তিনি।
নিজের জীবনদর্শন ও লক্ষ্য নিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি নিজেকে আত্মনির্ভরশীল মানুষ মনে করি। সব অবস্থায় ইতিবাচক থাকার চেষ্টা করি। নিজের সমস্যা নিজে সমাধান করা আর আশপাশের পরিবেশকে ইতিবাচক রাখাই আমার জীবনের অন্যতম লক্ষ্য।’

প্রীতম-শেহতাজের বিচ্ছেদ, কেন আলোচনায় সাফা কবির