মা হলেন অভিনেত্রী নাফিজা

মা হলেন অভিনেত্রী নাফিজা
বিনোদন ডেস্ক

মা হয়েছেন সাবেক লাক্স সুন্দরী ও অভিনেত্রী নাফিজা জাহান। কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি জানিয়েছেন নাফিজা ও তার স্বামী রাজীব হাসান। তবে সন্তান জন্মের নির্দিষ্ট তারিখ জানাননি তারা।
নাফিজার স্বামী রাজীব হাসান ফেসবুকে হাসপাতালের বিছানায় নবজাতককে নিয়ে শুয়ে থাকা অভিনেত্রীর একটি ছবি প্রকাশ করেছেন। ক্যাপশনে লেখেন, ‘দীর্ঘ অপেক্ষার পর, আল্লাহ আমাদের ঘরে এক ফুটফুটে কন্যাসন্তান দান করেছেন। এই অমূল্য নিয়ামতের জন্য আমরা মহান আল্লাহর কাছে অত্যন্ত কৃতজ্ঞ।’

নবজাতক ও তার মায়ের জন্য সবার কাছে দোয়াও চেয়ে তিনি আরও লেখেন, ‘আমাদের শিশুকন্যা ও তার মায়ের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন তাদের উভয়কে সুস্বাস্থ্য, সুখ এবং একটি দীর্ঘ ও সুন্দর জীবন দান করেন।’
অন্যদিকে, নিজের ফেসবুকে মেয়ের হাতের ছবি প্রকাশ করেছেন নাফিজা। ক্যাপশনে লেখেন, ‘পরম আশীর্বাদ, মধুর অলৌকিক ঘটনা এবং চিরন্তন ভালোবাসা’। সুখবরটি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিকমাধ্যমে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত-অনুরাগীরা।
দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন অভিনেত্রী ও তার স্বামী। সেখানেই জন্ম হয়েছে তার প্রথম সন্তানের।
২০০৬ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন নাফিজা। ধারাবাহিক নাটক ‘৪২০’-এ অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি পান। পরে ‘গ্র্যাজুয়েট’, ‘ইডিয়টস’ ও ‘আমাদের গল্প’র মতো জনপ্রিয় নাটকে অভিনয় করেন। ক্যারিয়ারের জনপ্রিয়তার মধ্যেই ২০১৩ সালের দিকে দেশ ছাড়েন নাফিজা। ২০১৫ সালে এক প্রবাসীর সঙ্গে যুক্তরাষ্ট্রে সংসার শুরু করলেও সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। পরে ২০২১ সালের নভেম্বরে নিউইয়র্কে রাজীব হাসানকে বিয়ে করেন। তাদের সংসারেই কন্যাসন্তানের মা হলেন তিনি।

মধ্যরাতে দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা