‘শেখ হাসিনা ফিরতে চান, তাই তার প্রত্যর্পণে ভারতের সমস্যা হবে না’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
‘শেখ হাসিনা ফিরতে চান, তাই তার প্রত্যর্পণে ভারতের সমস্যা হবে না’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদন নিয়ে তুমুল আলোচনা চলছে দেশে। সেই আলোচনার সূত্র ধরেই প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, সরকার শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায়।

প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে এখন আর ভারতের কোনো আইনি জটিলতাও হওয়ার কথা নয় বলেও উল্লেখ করেছেন তিনি। কারণ, এখন শেখ হাসিনা নিজেই দেশে ফিরতে চাইছেন।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড নিয়ে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, আওয়ামী লীগের কাছে প্রচুর অর্থ আছে। ফলে তারা বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটাচ্ছে। এসব ঘটনায় জনসাধারণের মনে কিছুটা হলেও ভয় তৈরি হচ্ছে। আর এসব আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন আটক হয়েছে। দুষ্কৃতকারীরা বিচারের আওতায় এলে এসব ঘটনা কমে যাবে বলেও মনে করেন তিনি।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তাই এই পরিস্থিতে কেউ দলীয় কার্যক্রম করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।

/আরএ/