ইসরায়েলের নির্বাচন ব্যাহতের চেষ্টা করতে পারে ইরান: নেতানিয়াহু

সিটিজেন ডেস্ক

ইসরায়েলের নির্বাচন বানচাল করতে ইরান ও তার মিত্ররা বড় ধরনের হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রবিবার (২৫ অক্টোবর) প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে, আমাদের শত্রুরা, অর্থাৎ ইরান ও তার মদতপুষ্ট শক্তিগুলো, নির্বাচন ব্যাহত করার লক্ষ্যে হামলার মাধ্যমে আমাদের চ্যালেঞ্জ জানাতে পারে।’ একই সঙ্গে তেহরানকে হুঁশিয়ারি দেন, ‘আমাদের পরীক্ষা নিও না। তোমরা মারাত্মক আঘাতের শিকার হবে।’
নির্বাচনের আগে দেশটির সংবাদমাধ্যম চ্যানেল ১২ এর একটি প্রতিবেদন ঘিরে রাজনৈতিক অঙ্গনে ঝড় উঠেছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে নতুন কোনো সামরিক নির্দেশিকা নিয়ে সেনাপ্রধান ইয়াল জামিরের সঙ্গে নেতানিয়াহুর বিরোধ তৈরি হয়েছে। জামির কোনো পদক্ষেপ নেওয়ার আগে আইনি নিশ্চয়তা ও রাজনৈতিক নেতাদের স্বাক্ষর দাবি করেছিলেন। তবে নেতানিয়াহু এ খবরকে উড়িয়ে দিয়েছেন।
বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ এক্সে এক পোস্টে অভিযোগ করেন, নির্বাচন পিছিয়ে দেওয়ার ফায়দা লুটতেই ইচ্ছাকৃতভাবে ইরানের সঙ্গে উত্তেজনা জিইয়ে রাখছেন নেতানিয়াহু।
নিজের রাজনৈতিক প্রচারে নিরাপত্তার ইস্যুকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন নেতানিয়াহু। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে শুরু করা যুদ্ধের কথা বারবার সামনে এনে তিনি ভোটারদের বোঝাচ্ছেন, কেবল তিনিই এ কাজের সমাপ্তি টানতে পারেন। এর আগে তেল আবিবের ওপর পরমাণু হামলার মতো একটি এআই-সৃষ্ট ছবিও পোস্ট করেন তিনি, যেখানে ইরানকে ইসরায়েলের জন্য অস্তিত্বের সংকট হিসেবে উল্লেখ করা হয়।
সূত্র: টাইমস অব ইসরায়েল

ভেনেজুয়েলায় ফিরেছেন বিরোধীদলীয় নেত্রী মাচাদো