বাংলাদেশ বিমানকে ‘লোকাল বাস’ বললেন ইরফান সাজ্জাদ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
বাংলাদেশ বিমানকে ‘লোকাল বাস’ বললেন ইরফান সাজ্জাদ
ইরফান সাজ্জাদ (ইনসেটে ফেসবুকে শেয়ার করা ভিডিওর দৃশ্যের স্ক্রিনশট)

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। সম্প্রতি বিমানযাত্রায় তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি। মূলত বিমানে সেবার মান ও শিডিউল নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন এই অভিনেতা।

বুধবার (১৪ অক্টোবর) বিড়ম্বনা নিয়ে সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড একাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন ইরফান সাজ্জাদ।

ভিডিওর ব্যাকগ্রাউন্ডে হিন্দি সিনেমার একটি গানের ফানি মিউজিক জুড়ে দেন। ক্যাপশনে লেখেন, ‘প্লেনে ওঠার পর দেখতে পেলাম ককপিটে কাজ চলছে, বুঝলাম ঘটনা খারাপ! এরপর তারা আবার প্লেন থেকে নামিয়ে দিল! এ প্লেন কবে উড়বে তারাও জানে না, আমরাও জানি না! এই হল আমাদের এয়ারপোর্টের লোকাল বাস!’

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান। রসিকতা করে রাষ্ট্রীয় এই বিমান সংস্থাকে তিনি ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’ বলেও আখ্যায়িত করেন।

তার এই পোস্টের মন্তব্যঘরে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করছেন। একজন লেখেন, যাত্রী নেমে আসার দৃশ্য টা সেই ছিলো। তার কমেন্টের রিপ্লাইতে ইরফান লেখেন, এটা শুটিং না ভাই, ওরিজিনাল।

আরেকজন বলেন, ‘অপেক্ষা করেন বড় বোয়িং আসতেছে।’ তার কমেন্টের রিপ্লাইতে অভিনেতা লেখেন, ‘সারছে।’

রিফাত হাসান নামে একজন লেখেন, ‘ভাই এই এয়ারলাইন্সের নাম হল ধৈর্য ধরে অপেক্ষা করুন এয়ারলাইন্স।’ তার এই মন্তব্যের রিপ্লাইতে হাহা লিখে তিনি বলেন, কথা সত্য।

/জেএইচ/