আর্জেন্টিনার ‘নির্লজ্জ’ ভক্তদের আচরণে ক্ষুদ্ধ ওমর সানী

নিজস্ব প্রতিবেদক

বিশ্বকাপে আর্জেন্টিনার নাটকীয় জয় নিয়ে যখন সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাসে ভাসছেন সমর্থকেরা, ঠিক সেই সময় ভিন্ন অবস্থান থেকে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ওমর সানী। এক ভিডিও বার্তায় তিনি ফিফার কিছু সিদ্ধান্তের সমালোচনা করার পাশাপাশি আর্জেন্টিনার একটি অংশের সমর্থকদের আচরণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন।
একটি ভিডিও বার্তায় ওমর সানী বলেন, ফুটবলের সঙ্গে আমার সম্পর্ক অনেক দিনের। অভিনয়ে আসার আগে নিয়মিত ফুটবল খেলতাম এবং বহু বছর ধরে বিশ্বকাপ উপভোগ করে আসছি। ফিফা ইরান ও মিশরের প্রতি ন্যায়সংগত আচরণ করছে না। সংস্থাটির কিছু সিদ্ধান্ত হতাশাজনক এবং এসব বিষয়ে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে।
তিনি বলেন, ব্রাজিলের হার আমি স্বাভাবিকভাবেই মেনে নিয়েছেন। ওই ম্যাচে দলটি প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি বলেই পরাজিত হয়েছে। তবে আর্জেন্টিনার কিছু নির্লজ্জ সমর্থকের বিজয় উদযাপনের ধরন আমার কাছে শোভন মনে হয়নি।
এই অভিনেতা বলেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে ফিফার বিভিন্ন প্রশ্ন ও সমালোচনার মুখে পড়তে হতে পারে।
বক্তব্যের শেষদিকে নিজের মন্তব্যে কেউ আহত বা বিরক্ত হয়ে থাকলে দুঃখ প্রকাশ করেন ওমর সানী।
তিনি স্পষ্ট করে বলেন, লিওনেল মেসিকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি। তবে কোনো খেলোয়াড়কে ভালো লাগার অর্থ এই নয় যে, সেই দলের সব সমর্থকের আচরণের সঙ্গে আমি একমত।

আর্জেন্টিনার সমর্থক হয়েও কেন মিসরের জয় চান বর্ষা